Saturday, April 4, 2026

সমাজমাধ্যমে অ.শ্লীল পোস্ট লাইক করেন? কী বলছে আদালত

Date:

Share post:

আজকালকার দিনে সমাজমাধ্যমে একাধিক ঘটনা ভাইরাল (Viral news in Social Media) হয়। অনেকেই জেনে বা অজান্তে সেইসব শেয়ার করেন। কিন্তু অশ্লীল কোনও পোস্ট লাইক বা শেয়ার (Like /Share) করতে গেলে বিপদে পড়বেন না তো? আদালতে পর্যবেক্ষণ বলছে সোশ্যাল মিডিয়ায় (Social media) ‘অশ্লীল’ পোস্টে লাইক করা অপরাধ নয়। কিন্তু আপনি যদি এই ধরনের পোস্ট শেয়ার করেন তবে তা অবশ্যই শাস্তিমূলক অপরাধ হিসেবে বিবেচিত হবে। বুধবার একটি মামলায় এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court)।

আগ্রার মহম্মদ ইমরান কাজী নামে এক ব্যক্তি বেআইনি সমাবেশ সম্পর্কিত অন্য এক ব্যক্তির শেয়ার করা পোস্টে লাইক দিয়েছিলেন। আর সেই কারণে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়াল অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করে দেন। তিনি জানান, আইটি আইনের (IT Law) অধীনে অশ্লীল বিষয়বস্তু কাউকে পাঠানো অপরাধ । তবে এই কেসে ব্যক্তি জনৈক ফরহান উসমানের পোস্ট করা একটি বেআইনি সমাবেশের পোস্টে লাইক করেছেন মাত্র। এটা অপরাধ হতে পারে না। কোনও পোস্টে লাইক করলে আইটি আইনের ৬৭ ধারা প্রয়োগ করা যাবে না। অশ্লীল এবং উস্কানিমূলক কনটেন্টের ক্ষেত্রেও এই একই পর্যবেক্ষণ বিচারপতির। মহম্মদ ইমরানের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেখানে অভিযোগ ওঠে যে বিনা অনুমতিতে প্রায় ৬০০ থেকে ৭০০ জনকে নিয়ে মুসলিম সম্প্রদায়ের একটি মিছিলের আয়োজন করা হয়। আর সেই বেআইনি সমাবেশের পোস্টেই লাইক করেছিলেন ইমরান। এরপরই সোশ্যাল মিডিয়ায় ‘উস্কানিমূলক’ বার্তা লাইক করার জন্য তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...