Saturday, March 14, 2026

রেশন দুর্নী.তির শিকড় লুকিয়ে সিপিএম জমানায়! সরকারি বরাত নিয়ে ফুলেফেঁপে উঠেছিল বাকিবুর

Date:

Share post:

লোকসভা ভোটের আগে ফের অতিসক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই। রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরোধীদে নেতা-মন্ত্রীদের এজেন্সি দিয়ে হেনস্থা ও গ্রেফতার পর্ব চলছেই। যার সর্বশেষ সংযোজন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি। প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির পর খাদ্য দফতরে রেশন দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে এখন হইচই কাণ্ড। কিন্তু এই দুর্নীতির শিকড় লুকিয়ে আছে বাম জমানায়। দুর্নীতির শুরুটা হয়েছিল ২০০৭ সালে সিপিএমের রাজত্বে।

সেই সময় সিপিএম সরকার সিদ্ধান্ত নেয়, রেশন গ্রাহকদের গমের বদলে আটা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের থেকে বিশেষ অনুমোদন নিয়ে এই ব্যবস্থা চালুও হয়। বাকিবুর রহমানের রাইস মিলে তারও আগে থেকে সরকারি উদ্যোগে কেনা ধান ভানিয়ে চাল উৎপাদন করে রেশনের জন্য সরবরাহ করা হতো। বাম সরকারের নতুন সিদ্ধান্তের পর বাকিবুর আটা কলও চালু করেন এবং গম থেকে আটা উৎপাদন করে রেশন দোকানে পাঠানোর বরাতও পেয়ে যান। ইডি রেশন দুর্নীতি নিয়ে প্রথমে যে তদন্ত শুরু করেছিল, সেটা ছিল গম থেকে আটা উৎপাদন সংক্রান্ত। এতে জড়িয়ে গিয়েছে বাকিবুরের একাধিক আটা কল। এবং যেগুলি ফুলেফেঁপে উঠেছিল বাম আমলেই।

উল্লেখ্য, গোটা দেশে আর কোনও রাজ্যে রেশন গ্রাহকদের গমের পরিবর্তে আটা দেওয়া হয় না। বামফ্রন্ট সরকার এটা চালু করে বাংলায়। বাম জমানায় খাদ্য দফতর ছিল শরিক ফরওয়ার্ড ব্লকের হাতে, কিন্তু সিপিএমের এক প্রভাবশালী মন্ত্রী এটি চালু করার জন্য খুব সক্রিয় ছিলেন। এবং দুর্নীতির শুরুটা সেখান থেকেই।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...