Saturday, May 23, 2026

টিফিন বক্সে IE.D! শাহ-বিজয়ন কথা, তদন্তে কোচি যাচ্ছে NIA-NSG

Date:

Share post:

কেরলের কোচিতে পরপর বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টিফিন বক্সে লুকিয়ে রাখা IED বিস্ফোরক থেকেই সিরিয়াল ব্লাস্ট বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কেরলের DGP। তদন্তে কোচি যাচ্ছে NIA-NSG।

রবিবার সকালে কেরলের কোচিতে একটি ধর্মীয় সম্মেলনে বিস্ফোরণের ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৪০ জন। তাঁদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। কেরল পুলিশের ডিজি জানান, টিফিন বক্সে লুকিয়ে রাখা একটি IED বিস্ফোরক থেকেই বিস্ফোরণ ঘটেছে। তিনি বলেন, “আজ সকাল ৯টা ৪০ মিনিটে জামরা আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটে। এর জেরে একজন মারা যান এবং ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন। আমরা ম সব কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখে তদন্ত করছি। এর পিছনে কারা রয়েছে তা খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

দলের কাজে এদিন দিল্লিতেই ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পেনারাই বিজয়ন। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে ফোনে কথা হয় কেরলের মুখ্যমন্ত্রীর। এনআইএ ও এনএসজি-কে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এনআইএ-র চার সদস্যের একটি দল কালামাসেরির উদ্দেশে রওনা দিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং বম্ব স্কোয়াড।

আরও পড়ুন: প্র.য়াত জনপ্রিয় অভিনেতা ম্যাথু পেরি! বাথরুম থেকে উদ্ধার দে.হ, কারণ নিয়ে ধোঁয়াশা

বিস্ফোরণ কেরলের মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। এর্নাকুলামে সব শীর্ষ আধিকারিক রয়েছেন। আমরা বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছি। আমি ডিজিপির সঙ্গে কথা বলেছি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...