Friday, June 26, 2026

১৩ টাকা পকেটে নিয়ে সাধারণ নাপিত থেকে দেশের সেরা হেয়ার স্টাইলিস্ট! চেনেন এনাকে?

Date:

Share post:

ইচ্ছে থাকলে উপায় হয়। যদি কোনও কিছুকে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করা যায়, তাহলে বোধহয় বিধাতাও সেই জিনিসটা দিতে বাধ্য হন। এটা কোনও সিনেমার কথা নয়, বাস্তবে এই কথার সারমর্ম বুঝিয়েছেন যিনি আজ তাঁকে নিয়েই এই প্রতিবেদন। নাম আলিম হাকিম (Aalim Hakim)। আজ হয়তো এই নামটা একবার বলার সঙ্গে সঙ্গেই সহজেই চিনে নিচ্ছেন সকলেই, কারণ তিনি মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) থেকে বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকাদের পছন্দের হেয়ার স্টাইলিস্ট। সেলিব্রেটিদের তালিকা এখানেই শেষ হয় না কিন্তু সাধারন নাপিত থেকে দেশের সেরা হেয়ার স্টাইলিস্ট (Hair Stylist) হওয়ার গল্পটা কিন্তু সহজ ছিল না। পকেটে মাত্র ১৩ টাকা আর বয়স তখন ৯ বছর। বাবার অকাল মৃত্যুর পর ছোট্ট ছেলেটা হাতে তুলে নিয়েছিলেন চুল কাটার কাঁচি, ব্যাস সেই শুরু।

সম্প্রতি মহেন্দ্র সিং ধোনিকে একেবারে নতুন লুকে সবার সামনে তুলে এনে খবরের শিরোনামে আলিম হাকিম। দেশের সেরা হেয়ার স্টাইলিস্ট কাজ শেখার অনুপ্রেরণা পেয়েছিলেন বাবাকে দেখেই। আলিমের বাবা হাকিম কৈরানভি দেশের প্রথম সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট ছিলেন। দিলীপ কুমার থেকে অমিতাভ বচ্চন , বিনোদ খান্নার মতো সুপারস্টারদের নতুন লুক দিতেন তিনি। তাঁর কাজের গুণে হলিউডেও ছড়িয়ে পড়েছিল নামডাক। শোনা যায় ব্রুশ লি থেকে রিচার্ড হারেস প্রত্যেকেই তাঁর কাছে চুল কাটতেন। কিন্তু মাত্র ৩৯ বছর বয়সেই তাঁর অকাল প্রয়াণ। ৯ বছরের আলিম তখন বুঝে উঠতে পারছিলেন না কী করবেন। বাবাকে দেখে এই পেশায় আসার ইচ্ছে হয়েছিল বটে কিন্তু খুব একটা বেশি শেখার সুযোগ হয়নি। দশ বছর ধরে কঠিন লড়াই করার পর নিজের বাড়ির বারান্দায় একটা চেয়ার একটা ফ্যান আর ছোট্ট বেসিন লাগিয়ে নাপিত হিসেবে নিজের জায়গা তৈরি করেন তিনি। বিবেক ওবেরয়,শ্রেয়সের মতো তারকারা তাঁর কলেজের বন্ধু ছিলেন। এক্সপেরিমেন্ট করার জন্যই বিনা পয়সায় তাঁদের চুল কেটে দিতেন আলিম (Aalim Hakim)। এরপর আস্তে আস্তে পসার বাড়তে শুরু করে কিন্তু তখনও মাত্র কুড়ি টাকার বিনিময়ে লোকের চুল কাটতে আলিম। সেই সময় বিখ্যাত প্রসাধনী সংস্থার লরিয়ালের নজরে পড়ে বিদেশে যাওয়ার সুযোগ হয় এবং অস্ট্রেলিয়া থেকে হেয়ারস্টাইল নিয়ে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে পুরোদমে কাজ করতে শুরু করেন আলিম। বাবার নাম নিজের সঙ্গে জুড়ে তৈরি করেন ব্র্যান্ড। যে বন্ধুরা হাসাহাসি করত তাঁদের ছেলে মেয়েরাই আজ আলিম হাকিমের কাছে ট্রেনিং নেন। বিরাট কোহলি থেকে হার্দিক পান্ডিয়া, রণবীর সিং থেকে ক্যাটরিনা কাইফ সকলের প্রথম পছন্দ তিনি। দেশ ছাড়িয়ে বিদেশেও নিজের আউটলেট খুলেছেন। ১৩ টাকা হাতে নিয়ে কাজে নামা ছেলেটা আজ bmw গাড়ি চালায়। বাবা অকালে চলে যাবার পর যেখানে জীবন থমকে গেছিল , সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে জীবনকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন আলিম। লক্ষ্য স্থির থাকলে মানুষ সাফল্যকে যে একদিন নিজের হাতের মুঠোতে ধরতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ এই সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...