Saturday, April 4, 2026

স্বাস্থ্য সচেতনতায় নজর কাড়ল কানাড়া ব্যাঙ্কের পদযাত্রা এবং যোগা সেশন

Date:

Share post:

 

চন্দন বন্দ্যোপাধ্যায় 

কানাড়া ব্যাঙ্ক কলকাতা সার্কেলের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো সচেতনতা দিবস উপলক্ষে পদযাত্রা এবং যোগা সেশন। ক্যামাক স্ট্রিট থেকে পদযাত্রার সূচনা করেন সার্কেল অফিসের জেনারেল ম্যানেজার কল্যাণ মুখোপাধ্যায়। এই পদযাত্রায় ব্যাঙ্কের কর্মী আধিকারিকরা ছাড়াও ছোটরাও অংশ নেয়।

উপস্থিত ছিলেন ডিজিএম সন্দীপ আগরওয়াল, এজিএম প্রদীপ কুমার ডোগরা। মানুষের নজর কাড়তে পদযাত্রায় ছিল নানান সুসজ্জিত পোস্টার। প্রায় আড়াইশো জন এই পদযাত্রায় অংশ নেন। এটি শেষ হয় ময়দান ভিক্টোরিয়া নর্থ গেটের বিপরীতে। অনুষ্ঠানের রূপায়নের দায়িত্ব ছিল গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এবং পুরো অনুষ্ঠানের ফুড পার্টনার ছিল গ্লোবাল মাস্টার কিচেন। সংস্থার কর্ণধার প্রণব বিশ্বাস বলেন, এরকম একটি অনুষ্ঠানের সঙ্গে নিজেদের নিয়োজিত করতে পেরে আমরা খুশি।

এদিনের অনুষ্ঠান নিয়ে কানাড়া ব্যাঙ্কের কলকাতা সার্কেল অফিসের জেনারেল ম্যানেজার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন । আমাদের গ্রাহকদের পাশাপাশি সাধারণ মানুষও যাতে স্বাস্থ্য সচেতন হন সেই বার্তা পৌঁছে দিতেই আজকের এই যোগা সেশন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ময়দানে প্রায় ৩০ মিনিটের যোগা সেশন অনুষ্ঠিত হয়। আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...