Wednesday, June 24, 2026

অবিবাহিত পুরুষদের বিশেষ পরামর্শ মাহির, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

একেবারে নিজের মেজাজে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মাঠ হোক বা মাঠের বাইরে, বলে বলে ছক্কা লাগাতে একেবারেই সিদ্ধহস্ত তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মাহি। সেখানে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন। তবে সেই অনুষ্ঠানে শুধু ভারতীয় দল নয় প্রেম-ভালোবাসা নিয়ে কথা বলেন ধোনি। থুরি, বলা ভালো অবিবাহিত পুরুষদের প্রেম করা নিয়ে পরামর্শ দেন ক‍্যাপ্টেন কুল। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল।

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেখানে এক প্রশ্নের উত্তরে মাহিকে বলতে শোনা যায়, “যাঁরা অবিবাহিত এবং বান্ধবী রয়েছে, তাঁদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। সেটা আমি ভাঙতে চাই। আপনার বান্ধবী বাকি সবার থেকে আলাদা, এমন কেউ ভাববেন না কিন্তু।” ধোনির মুখে এই উত্তর শুনে উপস্থিত সবাই হেসে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল।

সেই অনুষ্ঠানে ভারতীয় দল নিয়েও কথা বলেন মাহি। ধোনি টিম ইন্ডিয়াকে নিয়ে বলেন,” এটি খুবই ভাল দল। দলের ভারসাম্য যথেষ্ট ভাল। দলের প্রতিটি খেলোয়াড় দারুণ খেলছেন। তাই সবকিছুই খুব ভাল লাগছে। এর থেকে বেশি আমি কিছু বলবো না, বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট।” শুধু তাই নয়, নিজের চোট নিয়েও মুখ খোলেন ধোনি।  হাঁটুতে চোট ছিল। সেই চোট নিয়েই ২০২৩ আইপিএল খেলেছিলেন তিনি। আর তারপরই অস্ত্রোপচার হয়েছে ধোনির। এই নিয়ে বলেন, “হাঁটুতে একটা অস্ত্রোপচার হয়েছে। এখন রিহ্যাব চলছে। নভেম্বরের মধ্যে ঠিক হয়ে যাব। তবে রোজকার কাজে কোনও অসুবিধা নেই।”

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...