Wednesday, June 24, 2026

শ্রীলঙ্কার জলসীমানায় ৩৭ ভারতীয় মৎস্যজীবী আ.টক, বা.জেয়াপ্ত ৫টি নৌকা

Date:

Share post:

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৩৭ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। রবিবার তাদের গ্রেফতারের পাশাপাশি পাঁচটি নৌকো বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে সতীর্থ মৎস্যজীবীদের মুক্তির দাবিতে তামিলনাড়ুর রামেশ্বরমের মৎস্যজীবী সমিতির সদস্যরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।

জানা গিয়েছে, শ্রীলঙ্কার জলসীমানায় চিনা নৌবাহিনীর একটি গুপ্তচর জাহাজ নোঙর করার পর নৌবাহিনী টহল জোরদার করা হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর একাধিক দল রামেশ্বরমের ২৩ জন ভারতীয় জেলেকে ঘিরে ফেলে যারা থালাইমান্নারের কাছে মাছ ধরছিল। এরপর তাদের গ্রেফতার করা হয় এবং থালাইমান্নার নেভি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাদের ৫টি নৌকা বাজেয়াপ্ত করা হয়।

অন্য একটি ঘটনায়, নেদুনথিভুর কাছে ১৪ জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের দুটি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর তাদের মায়িলাট্টি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ১৪ অক্টোবর থেকে, শ্রীলঙ্কার নৌবাহিনী পৃথক ঘটনায় মোট ৬৪ জন মৎস্যজীবীকে গ্রেফতার করেছে এবং ১০টি নৌকা আটক করেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন শনিবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন। মালদ্বীপ উপকূল রক্ষীদের দ্বারা আটক ১২ জন মৎস্যজীবী এবং তাদের মাছ ধরার নৌকাগুলিকে মুক্তি দেওয়ার জন্য তাকে অনুরোধ করেছেন।চিঠিতে স্ট্যালিন উল্লেখ করেছেন যে থুথুকুডি জেলা থেকে ১ অক্টোবর মাছ ধরার জন্য রওনা হওয়ার পরে ২৩ অক্টোবর মৎস্যজীবীদের আটক করা হয়েছিল। এরপরেই জয়শঙ্করকে তাদের মুক্তি নিশ্চিত করতে মালদ্বীপ কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন তিনি।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...