Friday, April 3, 2026

বৃষ্টির সম্ভাবনা নেই! বাংলায় কবে জাঁকিয়ে শীত? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

রাজ্য থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বৃষ্টি (Rain)। এরমধ্যে শনিবারও নির্বিঘ্নেই কাটল লক্ষীপুজোও। আর তারপর থেকেই পরিবর্তন হচ্ছে রাজ্যের আবহাওয়ার (Weather Updates)। বর্তমানে ঝড়-বৃষ্টি কাটিয়ে শীতের আমেজ ধরা দিয়েছে বঙ্গে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, কখনও আংশিক মেঘলা আকাশ থাকলেওে এখনই বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিন রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে রবিবারও সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাংশে মেঘলা আকাশ। কমেছে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কয়েক দিনে কলকাতা সহ দুই বঙ্গেই বেশ কিছুটা কমতে পারে তাপমাত্রা। আগামী ৫ দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

এদিকে নভেম্বরের শুরুতেই বঙ্গে শীতের আগমন ঘটতে চলেছে বলে খবর। হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তুরে হাওয়ার কারণে পশ্চিমের একাধিক জেলায় আগামী ৩-৪ দিনে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে। আর সেকারণেই শীঘ্রই শীতের আমেজে পেতে চলেছেন রাজ্যবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই শুষ্ক থাকবে আবহাওয়া। তবে বাংলায় ক্রমশ জাঁকিয়ে বসবে উত্তরে হাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে, সঙ্গে শীতের আমেজও বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গে কিছুটা কমেছে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে দাপট দেখাতে শুরু করেছে ঠাণ্ডা।

 

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...