Tuesday, April 7, 2026

নিজেকে অ.পরাধী মনে হয় না, ত.দন্তের মুখোমুখি হতে তৈরি: জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী

Date:

Share post:

ইডি দফতরে রবিবার নথি জমা দিতে গিয়েছিলেন তিনি। বেরনোর সময় তাঁকে প্রশ্ন করে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছিল সাংবাদিকদের। সেই জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক অবশেষে সোমবার মুখ খুললেন সংবাদমাধ্যমের সামনে। এদিন উচ্চশিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক দাবি করলেন, তদন্ত করলে সব প্রকাশ্যে আসবে।তিনি বলেন, সবটাই এখনও তদন্ত সাপেক্ষ। এখনও কিছু বলার সময় আসেনি। ইডি আগে গ্রেফতার করে তারপর হয় তদন্ত। ফলে এখন কিছু বলতে পারব না।

ইডি ডাকলে হাজিরা দেবেন তিনি? প্রিয়দর্শিনী বলেন, আমাকে ডাকা হলে ব্যখ্যা দেব। তদন্তে সহযোগিতা অবশ্যই করব। মেডিক্যাল ডকুমেন্ট দিতে গিয়েছিলাম। এখনও জেরা করতে ডাকেনি।এরপরই এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনও পর্যন্ত নিজেকে অপরাধী মনে হয় না। আমার কাছে আমার যুক্তি আছে। আমি তদন্তের মুখোমুখি হতে তৈরি। কোনও অসুবিধা নেই। শান্তিনিকেতনে বাড়ি রয়েছে বলে স্বীকার করে তিনি বলেন, বাড়ি তো আছে সেটা তো অস্বীকার করছি না।তবে আমার নামে বাড়ি না, পরিবারের কারও নামে। বাকিটা সময়ের সঙ্গে প্রমাণ হবে।

তিনি আরও জানিয়েছেন, সোমবার অফিসে আসার আগেও হাসপাতালে বাবার সঙ্গে দেখা করেছেন তিনি। জ্যোতিপ্রিয়বাবুর অবস্থা শনিবারের থেকে অনেকটা ভালো বলে জানান। তবে জ্যোতিপ্রিয়বাবুর গ্রেফতারির পিছনে শুভেন্দু অধিকারীর চক্রান্ত রয়েছে কি না এব্যাপারে মুখ খুলতে চাননি তিনি। তিনি বলেন, ‘আমি রাজনীতির লোক না।কখনও সক্রিয় রাজনীতি করিনি। ফলে এব্যাপারে কিছু বলতে পারব না। সময়ের সঙ্গে সব বোঝা যাবে। তদন্ত হলে সব সামনে আসবে।

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...