Thursday, June 25, 2026

উৎসব শেষ হলেও ছুটির রেশ কাটল না সরকারি দফতরে, একনজরে কবে কবে বন্ধ!

Date:

Share post:

পুজোর দীর্ঘ ১৮ দিন ছুটির পরে খুলেছে রাজ্য সরকারি (State Government) দফতর। সোমবার, সকাল থেকেই সরকারি দফতরগুলিতে কর্ম তৎপরতার চেনা ছবি ধরা পড়ে। চলে বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখের পালা। তবে, ছুটি কিন্তু এখানেই শেষ নয়। তবে, কালী পুজো, ভাইফোঁটা, ছট পুজো , গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে নভেম্বর মাসে আরও ১৩ দিন ছুটি রয়েছে।

১২ নভেম্বর কালীপুজো। সে দিন রবিবার। ফলে ছুটি মার যাওয়ার কথা। কিন্তু রাজ্য সরকার (State Government) কালীপুজোর অতিরিক্ত ছুটি দিয়েছে ১৩ ও ১৪ নভেম্বর। ১৫ নভেম্বর ভাইফোঁটার ছুটি। একই দিনে বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি রয়েছে। তবে, দুই ছুটি মিলে যাওয়ায় আপসোস নেই। ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে নবান্ন।

এ বার ছটপুজোও রবিবার। ফলে রাজ্যে ছটেরও অতিরিক্ত ছুটি রয়েছে ২০ নভেম্বর, সোমবার। সেই হিসাবে ১৮ থেকে ২০ নভেম্বর টানা ছুটি। গুরু নানকের জন্মদিন ২৭ নভেম্বর। সেটা সোমবার হওয়ায় টানা তিন দিন ছুটি পাবেন অনেক সরকারি কর্মীরা।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...