Saturday, June 27, 2026

পাট শিল্পকে লাটে তুলে প্লাস্টিক ‘লবি’ চালানোর মরিয়া চেষ্টা! মোদি সরকারের সমালোচনায় তৃণমূল

Date:

Share post:

ফের কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে পাট শিল্পকে (Jute Industry) নিয়ে মোদি সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তিনি। তিনি এদিন অভিযোগ করেন, দেশের পাট শিল্পকে লাটে তুলে প্লাস্টিক লবি চালানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। তিনি বলেন, পাটের ক্ষেত্রে নুন্যতম সহায়ক মূল্য ঘোষণা সত্ত্বেও বাংলাদেশ (Bangladesh) ও নেপাল (Nepal) থেকে অবৈধভাবে পাট সরবরাহ হচ্ছে। যে কারণে দিনে দিনে ধ্বংসের মুখে ভারতের ঐতিহ্যশালী এই শিল্প। তবে পাট শিল্পের এমন দুরবস্থার জন্য বিএসএফ (BSF) ও কাস্টমস আধিকারিকদের একহাত নেন তৃণমূল সাংসদ। তিনি এদিন সরাসরি প্রশ্ন তোলেন কীভাবে সীমান্ত পেরিয়ে পাট সরবরাহ হচ্ছে? বিএসএফ কোথায়? কোথায় ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (DRI) আধিকারিকরা?

তবে এর আগে নিজেই প্লাস্টিক পণ্য বর্জনের ডাক দিলেও সেকথা বাস্তবায়িত করতে পারেননি নরেন্দ্র মোদি। ২০১৪ সালে মোদি দিল্লির মসনদে বসার পরে ঠিক এভাবেই ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের সূচনা করেন তিনি। তবে সেকথা মুখেই রয়ে গিয়েছে। বাস্তবে তার কোনও প্রতিফলনই চোখে পড়েনি দেশবাসীর। পরিবেশের ক্ষেত্রে প্লাস্টিক যে সারা পৃথিবীতেই জ্বলন্ত সমস্যা, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু কম খরচে তার বিকল্প কী হবে বিশেষত সিঙ্গল ইউজের ক্ষেত্রে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তেই পৌঁছতে পারেননি মোদি সরকার। কিন্তু বিকল্প হিসেবে চটের ব্যাগ গুরুত্ব পেলে, পশ্চিমবঙ্গের পাট শিল্প যে লাভবান হবে সেকথা আর বলার অপেক্ষা রাখে না। তবে কেন্দ্রের এই পদক্ষেপ যে দেশের পাট চাষি এবং চট শিল্পকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সেকথাই এদিন কেন্দ্রকে মনে করিয়ে দিলেন তৃণমূল সাংসদ।

 

 

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...