Friday, April 3, 2026

পুর নিয়োগ মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা! ইডির হাতে একগুচ্ছ নথি পেশ জ্যোতিষ্মানের

Date:

Share post:

দিনকয়েক আগেই পুর নিয়োগ মামলার তদন্তে তাঁর সল্টলেকের (Saltlake) বাড়িতে হানা দিয়েছিল ইডি (Enforcement Directorate)। সোমবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দিলেন আইএএস অফিসার (IAS Officer) জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় (Jyotishman Chatterjee)। সোমবার সকালে সল্টলেকে ইডি দফতর সিজিও কমপ্লেক্সে পৌঁছন এই আইএএস অফিসার। ইডি সূত্রে খবর, পুরনিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। সোমবার সকালে বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন তিনি।

পুর নিয়োগ মামলায় ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগে বেনিয়মের অভিযোগেই তদন্তে নামে ইডি এবং সিবিআই। তবে কেন্দ্রীয় সংস্থার এই ধরণের তল্লাশিকে বারবারই রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে আখ্যা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে সোমবারই আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে গিয়ে নিজের সপক্ষে নথি পেশ করেন বলে সূত্রের খবর। যা ইতিমধ্যে খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। তাঁর কাছ থেকেও অনেক তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন ইডি আধিকারিকরা, এমনটাই সূত্রের খবর।

 

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...