Saturday, June 27, 2026

ফের একবার সেরা ফিল্ডার রাহুল, নাম প্রকাশে থাকলো বিশেষ চমক

Date:

Share post:

বিশ্বকাপে ভারতের প্রতি ম‍্যাচের শেষে থাকছে এক বিশেষ পুরস্কার। প্রতি ম‍্যাচের শেষে ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট বেঁছে নিচ্ছে সেই ম‍্যাচে দলের সেরা ফিল্ডারকে। ইংল‍্যান্ড ম‍্যাচের শেষেও তা অন‍্যথা হলো না। ইংল‍্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর বিশেষ চমকের সঙ্গে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করলেন দলের ফিল্ডিং কোচ টি দিলীপ।

ম‍্যাচের পর ড্রেসিংরুমে দলের পারফরম্যান্সের প্রশংসা করেন ফিল্ডিং কোচ। এরপর আলাদা করে প্রশংসা করেন বিরাট কোহলি-রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজা-মহম্মদ সিরাজের। প্রশংসা করেন দলের উইকেটরক্ষক ব‍্যাটার কে এল রাহুলের। তবে তখনও সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেননি টি দিলীপ। এরপরই সকল ক্রিকেটারকে স্টেডিয়ামে যেতে বলেন। আর তখনই দর্শকাসনে ভেসে ওঠে রাহুলের নাম। চিৎকারের ফেটে পরে গোটা মাঠ।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)


বিশ্বকাপে নতুন পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট। এর আগেও এই পুরস্কার পেয়েছেন রাহুল। রাহুল ছাড়া পেয়েছেন বিরাট-শার্দুল-জাড্ডু-শ্রেয়াস। রাহুলের গলায় মেডেল উঠল দু’বার।

আরও পড়ুন:হার্দিকের চোট নিয়ে এল বড় আপডেট, সেমিফাইনালে কি পাওয়া যাবে দলের সহ-অধিনায়ককে?

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...