Tuesday, April 7, 2026

বসুন্ধরার বদলে বালকবাবা!

Date:

Share post:

অভিজিৎ ঘোষ, যোধপুর (রাজস্থান): রাজস্থানে প্রতি পাঁচ বছর গদি বদলায়। অন্তত ১৯৯৮ সাল থেকে তেমনটাই হয়ে আসছে। অশোক গেহলট আর বসুন্ধরা রাজে সিন্ধিয়া ভাগাভাগি করে ৩-২ রেখেছেন অঙ্কটা। এবার আবার ভোটের লড়াইয়ে নেই বসুন্ধরা। এটা কি বিজেপির স্ট্র‍্যাটেজি? বসুন্ধরাকে লড়াই থেকে সরানোর পরিকল্পনা কি ফাইনাল? তাহলে বিকল্প কে?

রাজস্থানে কান পাতলেই শোনা যাচ্ছে বাবা বালকনাথের নাম। কিন্তু কে এই বালকনাথ। ইনি বিজেপির আলওয়ারের সাংসদ। ২০১৯-এর ভোটে যোগী আদিত্যনাথ তাঁর হয়ে প্রচার চালিয়েছিলেন। সন্ন্যাসী। মস্তনাথ মঠের মহন্ত বালকনাথ আবার বিজেপির রাজস্থানের সহ সভাপতি। নাথ সম্প্রদায়। রাজস্থানে প্রভাবও আছে। ইতিমধ্যে প্রচারেও নাকি বাবা বালকনাথ নেমেও পড়েছেন। বিজেপির ধারণা, বাবার স্বচ্ছ ভাবমূর্তি আছে। উল্টোদিকে বসুন্ধরার ব্যক্তিগত চরিত্র নিয়ে নানা মুখরোচক চর্চা আছে। এবারের মহা টক্করে যা কংগ্রেস ব্যবহার করতে পারে। তাই আগাম ব্যবস্থা।

কিন্তু বসুন্ধরা কি অত সহজে ছেড়ে দেবেন? মুখ্যমন্ত্রী পদ থেকে সরালে তিনি কী শান্তিতে থাকতে দেবেন অন্য কাউকে! প্রার্থী হতে না পারায় পালটা নিজের গোষ্ঠীর অন্তত ৫৬-৫৭জনকে প্রার্থী করার দাবি জানিয়েছেন। তালিকাও গিয়েছে। দাবি পূরণ না হলে বিজেপির কপালে ভোটের পর যথেষ্ট দূর্গতি আছে, তা বলছে বিজেপির অন্দরমহল।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...