Friday, June 5, 2026

রাজ্য খাদ্য দফতরের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় সরকার

Date:

Share post:

রেশন কাণ্ড (Ration Issue) নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখন তৃণমূল সরকারের (TMC Government) প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্র (Central Government)। দিল্লি থেকে পাঠানো এক চিঠিতে খাদ্য দফতরের কাজের প্রশংসা করা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Minister of Food and Supplies of West Bengal)। মাস দুয়েক আগে কেন্দ্র ওই চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

রেশন নিয়ে ‘দুর্নীতি’র অভিযোগ তুলে বিরোধীরা তৃণমূল কংগ্রেসের দিকে যতই আঙ্গুল তুলুক না কেন, আসলে বাংলার সরকার যে নিরলস ভাবে মানুষের জন্য কাজ করে চলেছে ফের একবার তা স্পষ্ট হয়ে গেল। কারণ রাজ্যের খাদ্য দফতর যেভাবে কাজ করেছে তা রীতিমতো প্রশংসার যোগ্য বলে খোদ কেন্দ্রীয় সরকারের তরফেই অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছে। গত ৩১ অগস্ট ওই চিঠিটি পাঠানো হয়েছিল। তাতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে বাংলায় কোথাও ম্যানুয়াল রেশন সামগ্রী ডিস্ট্রিবিউশন (Manual Ration Distribution) হয়নি। আসলে অটোমেটেড ডিস্ট্রিবিউশনের জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করেছে কেন্দ্র। কোথাও কোনও ম্যানুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে কি না, তা অন্নবিতরণ পোর্টালে নথিভুক্ত করা বাধ্যতামূলকও করা হয়েছে মে মাস থেকে। ক্রমাগত চলছে নজরদারি। আর সবদিক খতিয়ে দেখার পর এই চিঠি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গকে। বাংলার খাদ্য দফতরের গণবণ্টন ব্যবস্থার এই সাফল্যের প্রশংসা করেছে কেন্দ্র। খাদ্যমন্ত্রী বলছেন, সমস্ত রেশন কার্ডের KYC করানো আছে। যাতে সঠিকভাবে জিনিস ওজনে কোনও সমস্যা না হয় সে কারণে প্রায় ১৬ হাজার দোকানে ই-ওয়েং স্কেলের ব্যবস্থা করা হয়েছে। বায়োমেট্রিকে সমস্যা নজরে এলে, আইডি স্ক্যানারের ব্যবস্থাও করা হয়েছে। আর রাজ্যের এইসব কাজেই খুশি কেন্দ্র সরকার।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...