Monday, April 6, 2026

চক্রান্ত করে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না: অরূপ বিশ্বাস

Date:

Share post:

‘যাঁরা যোগ্য ভোটার লিস্টে তাঁদের নাম তুলতে হবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। রাতের অন্ধকারে চক্রান্ত করে কারও নাম বাদ দেওয়া যাবে না তালিকা থেকে। ভোটার তালিকার খসরা প্রকাশ নিয়ে সর্বদলীয় বৈঠকের পর এমনটাই জানালেন অরূপ বিশ্বাস।

অনেক রাজ্যে এমন হচ্ছে বলে নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।বুধবার সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে এই আশঙ্কার কথা বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তার আগে বৈঠকে বিজেপির তরফ থেকে মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয় নির্বাচন কমিশনকে। তারপরই সন্দেহ প্রকাশ করে তৃণমূল।

এদিন সব রাজনৈতিক দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন। সংশোধিত ভোটার তালিকা নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বলেন, ‘যাঁরা যোগ্য, তাঁদের নাম ভোটার লিস্টে তুলতে হবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। রাতের অন্ধকারে চক্রান্ত করে কারও নাম বাদ দেওয়া যাবে না তালিকা থেকে।’ ভোটার তালিকার খসড়া প্রকাশ নিয়ে সর্বদলীয় বৈঠকের পরই বিষয়টি নিয়ে সরব হন তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...