Friday, April 3, 2026

রাতারাতি প্রিয়দর্শিনীর জারি করা নির্দেশিকা বা.তিল! কেন?

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সচিব প্রিয়দর্শিনী মল্লিকের (Priyadarshini Mallick) জারি করা নির্দেশিকা বাতিল নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে। সোমবার সন্ধ্যা নাগাদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সাইন্স (AI and Data Science) নিয়ে সিলেবাস আপলোড সংক্রান্ত একটি নির্দেশিকায় সই করেন জ্যোতিপ্রিয় কন্যা। সেই সময় তা সংসদের (WBCHSE) ওয়েবসাইটে আপলোডও করে দেওয়া হয়। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই সেই নির্দেশিকা ডিলিট করা হয় বলে জানা যাচ্ছে। বয়ানের সামান্য বদল করে ফের তা আপলোড করা হয় বটে কিন্তু এবার সেটা হয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির নামে।

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন। তাঁর স্ত্রী এবং কন্যার আয় ব্যয়ের হিসেবে দিকেও গোয়েন্দাদের তীক্ষ্ণ নজর রয়েছে। এরই মাঝে মন্ত্রী কন্যা কর্মক্ষেত্রে এমন একটা ঘটনা ঘটায় খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রভাবের তত্ত্ব তুলে আনতে চাইছেন বিরোধীরা। একই অর্ডার প্রথমে সচিবের নামে এবং পরে তা মুছে দিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের নামে জারি করা হল কেন? ইতিমধ্যে সংসদে এই নিয়ে জল্পনা বাড়ছে। যদিও সভাপতি জানিয়েছেন, বয়ানে কিছু বদলের পরিবর্তন প্রয়োজনীয় ছিল। আর তাছাড়া যেহেতু অফিসের সময়সীমার পরে ওই অর্ডার সই করা হয়েছিল তাই তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। পরবর্তীতে নতুন করে অর্ডার আপলোড করে দেওয়া হয়েছে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...