Thursday, June 25, 2026

ইংল‍্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স, তিন উইকেট নিয়ে কী বললেন বুমরাহ?

Date:

Share post:

ইংল‍্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন যশপ্রীত বুমরাহ। ইংরেজদের বিরুদ্ধে ১০০ রানের জয়ের নেপথ্যে রয়েছে যশপ্রতী বুমরাহ-এর তিন উইকেটের পাশাপাশি মহম্মদ শামির চার উইকট। চোটের কারণে প্রায় একবছর মাঠের বাইরে ছিলেন বুমরাহ। চোট সারিয়ে এশিয়া কাপের আগে ভারতীয় দলে সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আর দলে ফিরেই নিজের সেরা পারফরম্যান্স দিচ্ছেন বুমরাহ। আর নিজের সেরা পারফরম্যান্স দিতে পেরে উচ্ছ্বসিত তিনি।

এক সাক্ষাৎকারের বুমরাহ বলেন,” আমার স্ত্রীও ক্রীড়ামাধ্যমের সঙ্গে যুক্ত। তাই জানি আমার কেরিয়ারের উপর কত ধরনের প্রশ্ন উঠেছিল। যে সময়টা পার হয়ে গিয়েছে, সেটা আর ফিরবে না। তবে সেটা নিয়ে আমি হতাশ নই। এখন আমি খুশি। চোট সারিয়ে ফিরে এসে আবার খেলতে পারছি। আমি বুঝতে পারছি যে, এই খেলাটাকে কতটা ভালবাসি। তাড়াহুড়ো করতে রাজি ছিলাম না আমি। চোট সারিয়ে ফিরে এসে খেলাটাকে উপভোগ করতে চাইছিলাম। ইতিবাচক মানসিকতা রাখতে চাইছিলাম আমি।”

এদিকে চলতি বিশ্বকাপে এখনও পযর্ন্ত ছটা ম‍্যাচের মধ‍্যে ছটাতেই জয়। বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছে টিম ইন্ডিয়া। এই নিয়ে বুমরাহ বলেন,” ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল। দ্রুত উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। মাঠে ভাল ফিল্ডিং প্রয়োজন ছিল। সেটা আমরা করেছি। তাই ম্যাচের ফল নিয়ে আমরা খুশি।”

এদিকে লখনৌ থেকে সোমবারই মু্ম্বই পৌঁছে গেলেন রোহিত শর্মা অ্যান্ড কোং। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ।

আরও পড়ুন:রেকর্ড অষ্টমবার ব্যালন ডি’অর জয় মেসির

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...