Friday, April 3, 2026

দিল্লি দাঙ্গা মামলায় আদালতে ভর্ৎ.সিত শাহের পুলিশ

Date:

Share post:

২০২০ সালে সিএএ আইনকে কেন্দ্র করে ভয়াবহ দাঙ্গায় রক্তাক্ত হয়ে উঠেছিল দেশের রাজধানী দিল্লি। সেই সংক্রান্ত মামলায় একাধিক অসংলগ্ন অভিযোগকে একত্রিত করার জন্য দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা করল দিল্লির এক আদালত। অতিরিক্ত দায়রা আদালতের বিচারপতি পুলস্ত্য প্রমাচলা’র পর্যবেক্ষণ, কোনো ভিত্তি ছাড়াই তদন্তের জন্য একাধিক অভিযোগ একত্রিত করা হয়েছে।

নথিপত্র খতিয়ে দেখে আদালতের তরফে দিল্লি পুলিশের উদ্দেশ্যে কড়া সুরে জানানো হয়েছে, এই সমস্ত অভিযোগগুলিকে তখন সঠিকভাবে দেখা বা তদন্ত করা হয়নি। বিচারপতি জানান, “আমি দেখতে পেয়েছি অতিরিক্ত ১৯ টি অভিযোগ এই এফআইআরে ভুলভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সম্পূর্ণ এবং সঠিকভাবে তদন্ত করা হয়নি।” জনৈক শোকিনের বাড়ি এবং দোকানে আগুন লাগানো ভিড়ের অংশ হিসাবে সন্দীপ কুমার নামে এক যুবককে অভিযুক্ত করা হয়েছিল। অভিযুক্তের বিরুদ্ধে বেশ কিছু জিনিসপত্র ও গয়না কেড়ে নিয়ে ভাঙচুর এবং সম্পত্তি লুট করার অভিযোগ ছিল। আদালত সন্দীপ কুমারকে বেকসুর খালাস করেছে। রায়ে উল্লেখ করা হয়েছে, তদন্তের সময় ঘটনাস্থলের নিকটবর্তী হওয়ার কারণে পুলিশ এই মামলার সাথে আরও ১৯টি অভিযোগ যুক্ত করেছিল। দিল্লি পুলিশের কঠোর সমালোচনা করে আদালতের রায়ে বলা হয়েছে, “বর্তমান ক্ষেত্রে, তদন্তের জন্য একটি এফআইআরে একাধিক অভিযোগ ভুলভাবে একসাথে নেওয়ার কারণে এবং এই জাতীয় সমস্ত অভিযোগের জন্য তদন্তের একটি সমন্বিত প্রতিবেদন দাখিল করার কারণে, অভিযোগকারীদের বিচার পাওয়ার গুরুত্বপূর্ণ অধিকারটি প্রয়োগ করা যায়নি।”

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...