Wednesday, June 24, 2026

কেঁ.চো খুঁড়তে সা.প বার হবে! নাম না করে শুভেন্দুকে হুঁ.শিয়ারি মমতার

Date:

Share post:

নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ‘‘কেঁচো খুঁড়তে গেলে সাপ বার হবে।’’

বক্তব্য বিজেপি বা শুভেন্দুর নাম না করে মমতা বলেন, “আপনারা কি ভাবছেন একতরফা? আপনাদের জয় হোক। আজকে তোমার ক্ষমতায় আছো। তখন কিন্তু সব বেরোবে যখন তুমি ক্ষমতায় থাকবে না। কারা কারা সোর্স হিসেবে কাজ করছেন টাকা নিয়ে আমরা জানি।“ এরপরেই তুমুল আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “কাদের ৬০-৭০-৮০টা ট্রলার আছে, কত গাড়ি আছে, ক’টা পেট্রোল পাম্প আছে। আমরা সে সব কাগজপত্র বার করছি। এত দিন করিনি। এ বার করছি।“

মুখ্যমন্ত্রীর কথায়, “এবার আমরা কাগজপত্র বের করছি। যারা হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটির দায়িত্বে ছিলেন মন্ত্রী থাকাকালীন আমরা জানতে চাইনি, কোন ল্যান্ড কততে বিক্রি হয়েছে। বিজেপিতে অনেকেই তো আছে, কতজন সাধু? আরতো তিন মাস, তারপর নির্বাচন হবে।“

আরও পড়ুন: ৭২ হাজার কোটি টাকা আয়, ৩ লক্ষ কর্ম সংস্থান! বাংলার দুর্গাপুজো ‘মডেল’: মুখ্যমন্ত্রী

প্রমাণের আগেই কাউকে দোষী সাব্যস্ত করা নিয়েও তোপ দাগেন মমতা (Mamata Banerjee)। বলেন, “আপনারা তো বলছেন এ চোর, ও চোর। একবারও ভাবছেন না তাদের পরিবারের কী হবে, তার কী হবে? কার কটা ফ্যাট আছে সম্পত্তি আছে আমরা জানি। তুমি যদি একতরফা করে যাও, লেবু কচলাতে তেতো হয়। আমরাও তৈরি আছি, ইন্ডিয়া তৈরি আছে। লড়কে লেন গে।“

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...