Saturday, April 4, 2026

দিঘা যাওয়ার পথে ভ.য়াবহ দু.র্ঘটনা! ম.র্মান্তিক পরিণতি ৪ জনের

Date:

Share post:

দিঘা (Digha) যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা (Massive Accident)। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। ১১৬ বি জাতীয় সড়কের দিঘা নন্দকুমার কাঁথি বাইপাসের কাছে বুধবার দুপুরে ঘটে যায় দুর্ঘটনা। যার জেরে এদিন বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে ১১৬ বি জাতীয় সড়ক। জানা গিয়েছে, বুধবার বিকেলে একটি গাড়ি দিঘার দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল একটি বাস। এরপর আচমকাই ১১৬ নম্বর জাতীয় সড়কে নন্দকুমারে ঘটে যায় দুর্ঘটনা।

এদিকে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ি। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। পরে পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে এদিন দুর্ঘটনার ভয়াবহতা দেখে চোখ কপালে ওঠার অবস্থা প্রত্যক্ষদর্শীদের। তাঁরা কীভাবে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করবেন, তা বুঝেও উঠতে পারছিলেন না। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রীতিমতো গাড়ি কেটে দেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে দিঘা থেকে একটি বাস কলকাতার উদ্দেশে যাচ্ছিল। কাঁথির শকুন্তলা লজের সামনে দ্রুত গতিতে থাকা দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ। পরে পুলিশ গাড়ি থেকে চার জনকে উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক চার জনকে মৃত বলে ঘোষণা করেন। তবে এদিন দুর্ঘটনার পর ব্যাপক যানজট সৃষ্টি হয়। আপাতত দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...