Friday, April 3, 2026

ইজরায়েলের হা.মলায় শিশুদের মৃ.ত্যুপুরী গাজা, ১৯ আত্মীয়কে হারালেন আল জাজিরার কর্মী

Date:

Share post:

বর্তমানে হাজার হাজার শিশুর কবরস্থানে পরিণত হয়েছে গাজা (Gaza Strip)। সময় যত গড়াচ্ছে ক্রমশই ভয়াবহ হচ্ছে ইজরায়েল-হামাসের (Israel Hamas) রক্তক্ষয়ী লড়াই। এমনকি জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে শিশুদের মুণ্ডচ্ছেদের অভিযোগও সামনে এসেছে। সেই শিশুদের (Child) পরিবারের চোখের জলে ভিজেছে ইজরায়েলের মাটি। ঘটনার সূত্রপাত গত ৭ অক্টোবর। ওই দিন হামাসের হাতে প্রাণ যায় ১৪০০ জন ইজরায়েলি সেনার। অপহরণ করা হয় ২৪০ জনকে। মৃতদের মধ্যে বেশিরভাগই ইজরায়েলের নাগরিক। এমন পরিস্থিতিতে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল।

এদিকে হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজায় ৮,৫০০ জনের মৃত্যু হয়েছে ইজরায়েলের বোমা বর্ষণে। বিষয়টি নিয়ে চরম উদ্বেগপ্রকাশ করেছে রাষ্ট্রসংঘও। ইউনিসেফ সূত্রে খবর, শিশুদের জন্য গাজা ভূখণ্ড এখন ঝুঁকিপূর্ণ জায়গা।  তবে গাজায় যেভাবে শিশুমৃত্যু হচ্ছে, তা রীতিমতো উদ্বেগের। ইউনিসেফের রিপোর্ট বলছে, যে সংখ্যায় শিশু নিহত হয়েছে তা প্রথমে কয়েক ডজন, তারপর শতক এবং শেষ পর্যন্ত হাজারে পরিণত হয়েছে মাত্র গত ১৫ দিনের মধ্যে। ইতিমেধ্যে শিশুমৃত্যুর সংখ্যা ৩৪৫০ ছাড়িয়েছে বলে খবর। পাশাপাশি মঙ্গলবার রাতে গাজা ভূখণ্ডের বৃহত্তম উদ্বাস্তু শিবির, জাবালিয়ায় ইজরায়েলি সেনার বিমান হামলায় মৃত্যু হয়েছে সংবাদমাধ্যম আল জাজিরার এক কর্মীর পরিবারের ১৯ সদস্যের। বুধবার আল জাজিরার প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। জানা গিয়েছে, এদিনের হামলায় গাজায় কর্মরত এক ব্রডকাস্ট এঞ্জিনিয়ার, তাঁর বাবা, দুই বোন, ভাই, ভাইয়ের স্ত্রী, তাদের চার ছেলে-মেয়ে, আট বোনপো-বোনঝি, শ্যালিকা এবং এক কাকাকে হারিয়েছেন। তবে এক বিবৃতি জারি করে ইজরায়েলের কাছে জবাবদিহি করেছে আল জাজিরা।

শেষ পাওয়া খবর অনুযায়ী, জাবালিয়া শিবিরে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫০ মানুষ আহত হয়েছেন। ১৯৪৮ সালের ইজরায়েল-আরব যুদ্ধের ফলে প্যালেস্টাইনের বহু নাগরিক ভিটে ছাড়া হয়েছিলেন। মূলত, তাঁরাই এই উদ্বাস্তু শিবিরে থাকতেন। গত দুই সপ্তাহ ধরেই ইজরায়েল সমানে গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে নির্দেশ দিচ্ছে। অনেকে সেই সতর্কতা মেনে সরে গেলেও, অনুমান করা হচ্ছে বহু পরিবারই সেখানে থেকে গিয়েছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...