Saturday, April 4, 2026

উৎসবের মরসুমেই বাড়ল রান্নার গ্যাসের দাম!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha election) কথা ভেবে পুজোর আগেই রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু মাসখানেক যেতে না যেতেই দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder Price Hike)। এক কথায়, উৎসবের মরশুমে রান্নার গ্যাসে ছ্যাঁকা। এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার (LPG Cylinder Price) কিনতে দিতে হবে ১৯৪৩ টাকা। প্রায় ১০০ টাকার কাছাকাছি দাম বাড়ল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

নভেম্বরের প্রথম দিনেই বিশ্ববাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের দামের বিচার করে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় অয়েল মার্কেটিং সংস্থাগুলি। গত সেপ্টেম্বর মাসে কলকাতায় ১৯ কেজির ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিস ১৬৩৬ টাকা। অক্টোবর মাসে তা ২০৩.৫০ টাকা বেড়ে নতুন দাম হয় ১৮৩৯ টাকা। এবার আরও ১০৪ টাকা দাম বাড়িয়ে দেওয়া হল। যদিও গৃহস্থ বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত থাকছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...