Friday, April 3, 2026

হঠাৎ সচিন – সারার বি.চ্ছেদ, নির্বাচনী হলফনামায় কংগ্রেসের তরুণ তুর্কির ব্যক্তিগত জীবন!

Date:

Share post:

জোরকদমে চলছে রাজস্থানে নির্বাচনী (Rajasthan Assembly Election)প্রস্তুতি। মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেসের অন্যতম তরুণ তুর্কি সচিন পাইলট (Sachin Pilot)। এরপর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া শুরু। জানা যাচ্ছে নির্বাচনী হলফনামায় নিজেকে ডিভোর্সি বলে দাবি করেছেন সচিন (Sachin pilot)। এরপর থেকেই জল্পনা শুরু রাজনৈতিক মহলে।

রাজনৈতিক পরিবারের মেয়ে সারা আবদুল্লার (Sara Abdullah) সঙ্গে সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য কাটানোর পর এবার বিচ্ছেদের খবর প্রকাশ্যে হয়ে এল। ২০০৪ সালে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লার কন্যা সারার সঙ্গে সাংসারিক জীবন শুরু করেন দোর্দণ্ডপ্রতাপ কংগ্রেস নেতা রাজেশ পাইলটের ছেলে সচিন পাইলট। লন্ডনে এমবিএ পড়ার সময়েই দুজনের মধ্যে বন্ধুত্ব এবং পরবর্তীতে তা প্রেমের দিকে এগোয়। বিয়ে এবং রাজনৈতিক ক্যারিয়ার দুই ক্ষেত্রেই যথেষ্ট চড়াই উতরাই পার করেন কংগ্রেস নেতা। ৪৬ বছর বয়সী সচিন এবার রাজস্থানের টঙ্ক কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন। রাজ্য রাজনীতিতে বিদ্রোহী কংগ্রেস নেতা হিসাবেই তাঁর পরিচিতি রয়েছে। যদিও রাজনীতির ময়দানে কখনই সক্রিয় হতে দেখা যায়নি সারাকে। দুই পরিবার এই বিয়েতে প্রাথমিকভাবে সম্মতি দেননি। বিশেষ করে ধর্মীয় বিভেদ থাকায়, নিজেদের প্রেমকে পরিণতি দিতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল সচিন এবং সারা দুজনকেই। শেষমেষ বিবাহ বন্ধনে আবদ্ধ হন যুগলে। বিচ্ছেদ নিয়ে জল্পনা বেশ কিছুদিন ধরেই ছিল, তবে নির্বাচনী হলফনামায় তা উল্লেখ করায় এবার নেপথ্যের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

২০১৮ সালে জমা দেওয়া হলফনামায় স্ত্রীয়ের কথা উল্লেখ করেছিলেন সচিন। তবে এবার তিনি নিজেকে ডিভোর্সি পরিচয় দিয়েছেন। সচিন জানান, তাঁর দুই সন্তান আরান ও বেহান তাঁর ওপর নির্ভরশীল। হলফনামায় কংগ্রেস নেতা সচিন পাইলট বলেছেন, ২০১৮ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৩.৮ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে মোট সম্পত্তির পরিমাণ হয়েছে ৭.৫ কোটি টাকা হয়েছে।

Related articles

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...