Wednesday, June 24, 2026

হেমন্তের পিচে বৃষ্টির গুগলি, পিছিয়ে যাচ্ছে শীতের ব্যাটিং অর্ডার!

Date:

Share post:

মাঠ কাঁপাতে তৈরি ছিল শীত (Winter Season)। পুজো শেষে আবহাওয়ার পিচ শীতের জমাটি ইনিংসের ইঙ্গিত দিলেও আপাতত সে স্বপ্নপূরণ হবার নয়। আম্পায়ার হিসেবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, এখনই শীতের ব্যাটিং করার সুযোগ মিলছে না। তার জায়গায় বৃষ্টির গুগলিতে (Rain alert) নাজেহাল হতে পারেন বঙ্গবাসী। সে সম্ভবনা উত্তর এবং দক্ষিণ দুই জেলাতেই রয়েছে।

নভেম্বরের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ। বেলা বাড়তেই গরম বাড়ছে দক্ষিণবঙ্গে। আগামী দু-তিনদিনের মধ্যেই শীত পড়ার কোনও সম্ভাবনা থাকছেনা। উল্টে বৃষ্টির সারপ্রাইজ স্পেল দেখা যেতে পারে। জেলায় জেলায় কমবে শীতের আমেজ। মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া।আগামী কয়েক দিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃহস্পতিবার রাত থেকে থেকে বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে জম্মু, কাশ্মীর এবং লাদাখে রয়েছে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে IMD।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...