Saturday, April 4, 2026

আজ সকাল ১১ টায় ED দফতরে হাজিরা দিল্লির মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় (Excise corruption case) কেন্দ্রীয় এজেন্সির তলবে আজ বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকদের মুখোমুখি হতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী (CM)। তাঁকে সকাল ১১ টার সময় হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর সময় মতোই ED দফতরে পৌঁছে যাবেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের নেতাদের একের পর এক সমন পাঠিয়ে চলেছে ইডি – সিবিআই। বাংলায় বিজেপি সরকার প্রতিহিংসা মূলক আচরণ করছে বলে আগেই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এবার কেজরিওয়াল সমন পাওয়ার পর একই কথা শোনা গেল AAP নেতাদের মুখেও। এমনকি আজ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা। দিল্লির আবগারি নীতি দুর্নীতির তদন্ত করছে দুই কেন্দ্রীয় সংস্থা-ইডি ও সিবিআই। গত এপ্রিল মাসেই দিল্লির মুখ্যমন্ত্রীকে এই মামলায় জেরা করে সিবিআই (CBI)। তারপর কেজরিওয়ালকে সমন পাঠায় ইডি-ও। দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশেই দিল্লির আবগারি নীতি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়া। জেলে রয়েছেন আরেক আপ নেতা সঞ্জয় সিং।বৃহস্পতিবার সকাল থেকেই সক্রিয় কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। কেজরী মন্ত্রিসভার সদস্য রাজকুমার আনন্দের বাড়ি, দফতর-সহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...