Friday, April 3, 2026

রেশনে ওজন কা.রচুপি রুখতে ই-ওয়েট মেশিন চালু করছে রাজ্য!

Date:

Share post:

রেশন দোকানে (Ration Shop) গিয়ে আর জিনিসের ওজন নিয়ে চিন্তা করতে হবে না গ্রাহকদের। প্রত্যেকে যাতে প্রাপ্য পরিমাণ মতো রেশনের জিনিস পান এবং ওজন নিয়ে যাতে কারচুপি না হয় সেই কারণে এবার প্রতিটি রেশন দোকানে ই-ওয়েট মেশিন (E -Weight Machine) বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী ডিসেম্বরের মধ্যেই রাজ্যের কুড়ি হাজার দোকানে এই মেশিন পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। এর ফলে গ্রাহকের প্রাপ্য ওজনের কম জিনিস যদি কোনও রেশন ডিলার দেওয়ার চেষ্টা করেন তাহলে মেশিন থেকে কোন স্লিপ বেরোবে না। পাশাপাশি রেজিস্টার করা নম্বরে মেসেজ যাবে না বলে খাদ্য দফতর সূত্রে খবর।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) জানিয়েছেন, রেশন দোকানে যাতে ওজনের কারচুপি সংক্রান্ত কোনো অভিযোগ না আসে সেই কারণেই এবার দৃষ্টি দিয়েছে সরকার। প্রতিটি ই-ওয়েট মেশিন ই- পস যন্ত্রের সঙ্গে যুক্ত থাকবে। কোথাও কোন কারচুপি হলে মেশিন থেকে স্লিপ বেরোবে না। এর ফলে সরকার এবং গ্রাহকের কাছে কোন মেসেজ না যাওয়ায় গরমিল সহজেই ধরা যাবে বলে আশা করা হচ্ছে।

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...