Saturday, June 20, 2026

আকাশপথে প্র.তিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে ভারতও তৈরি করতে চায় ‘আয়রন ডোম’

Date:

Share post:

এবার ইজরায়েল-হামাস যুদ্ধে আয়রন ডোমের কথা বার বার শোনা যাচ্ছে। ইজরায়েলের বিভিন্ন প্রান্তে নাকি একেবারে অত্যাধুনিক রক্ষাকবচ রয়েছে।যার জেরে একাধিকবার হামাসের রকেটকে আটকে দিয়েছে ইজরায়েল। না হলে আরও ক্ষয়ক্ষতি হত। এবার ভারত আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সবরকম ব্যবস্থা নিচ্ছে। সেই সঙ্গে দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি করা আয়রন ডোম ব্যবস্থাকে কার্যকরী করবে ভারত, এমন কথাও শোনা যাচ্ছে। শত্রুপক্ষ যদি ভারতে কোনও সময় রকেট হানা করে, ড্রোন বা মিসাইল হানা চালায় তবে তা প্রতিহত করবে এই সুরক্ষা কবচ।

জানা গিয়েছে, ২০২৮-২৯ সালের মধ্য়ে ভারতে এই আয়রন ডোম সিস্টেম কার্যকরী হতে পারে। এটাকে রাশিয়ার এস-৪০০ ট্রিয়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে তুলনা করা যেতে পারে।

এই এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক কীভাবে কাজ করে?

বিরাট এলাকাকে এই সিস্টেমের মাধ্যমে রক্ষা করা সম্ভব। কোনও শত্রুপক্ষ যদি রকেট নিক্ষেপ করে তবে তা রাডারে ধরা পড়ে যায়। এরপর সেই রকেট কোন পথে আসছে সেটাও চিহ্নিত করা যায়। এরপর পালটা রকেট হানার মাধ্যমে শত্রুপক্ষের সেই রকেটকে শেষ করে দেওয়া সম্ভব। মনে করা হচ্ছে ২০২৮-২৯ সালের মধ্যে ভারত এই দূরপাল্লার রকেট প্রতিহত করার সিস্টেমকে কার্যকরী করতে পারবে। এই সিস্টেমের মাধ্য়মে শত্রুপক্ষের রকেটকে আটকে দেওয়া সম্ভব হবে।

জানা গিয়েছে, শত্রুপক্ষ রকেট, ড্রোন, মিসাইল যেটাই নিক্ষেপ করুক না কেন সেটা ভারতের এই বিশেষ সিস্টেম আটকে দেবে। শত্রুপক্ষ যদি ভারতের কোনও শহরকে টার্গেট করার চেষ্টা করে তবে সেই রকেটকে আকাশেই গুড়িয়ে দেবে ভারতের এই আয়রন ডোম সিস্টেম। একেবারে ৩৫০ কিমি পাল্লার রকেটও এক্ষেত্রে কার্যকরী হবে। এছাড়াও ১৫০ কিমি, ২৫০ কিমি দূরত্বেও রকেট হানাকে আটকে দিতে পারে এই বিশেষ সিস্টেম।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...