Saturday, June 20, 2026

বাদশাহের জন্মদিনেই মন্নতের সামনে চূড়ান্ত উন্মাদনা! অনুরাগীদের সামাল দিতে লা.ঠিচার্জ পুলিশের

Date:

Share post:

বৃহস্পতিবার অর্থাৎ ২ নভেম্বর ৫৮ বছরে পা দিলেন বলিউডের কিং অফ রোম্যান্স শাহরুখ খান (Shahrukh Khan)। প্রতিবছরই এই দিনটিকে কেন্দ্র করে অনুরাগীদের একটা আলাদা উন্মাদনা থাকেই। একবার নিজের প্রিয় হিরোকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে বা সামনাসামনি একবার দেখতে অপেক্ষা করে থাকেন বহু ভক্তরা। আর প্রতিবছরের মতো এবছরও বুধবার রাত থেকেই ‘মন্নত’-এর (Mannat) বাইরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। কিন্তু বৃহস্পতিবার দুপুরে সেই অনুরাগীদেরই মন্নতের সামনে থেকে সরাতে লাঠিচার্জ করল মুম্বাই পুলিশ (Mumbai Police)। তবে বলিউড বাদশাহের জন্মদিনে এমন ঘটনা একেবারেই নজিরবিহীন।

২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে বুধবার সন্ধে থেকেই মন্নতের সামনে জড়ো হয়েছিলেন অনুরাগীরা। রাত ১২টার সময় বারান্দা থেকে দেখাও দেন শাহরুখ। ভক্তদের উদ্দেশে তিনি হাত নাড়েন, শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বসিতও হন। তবে রাতের সেই কয়েক মিনিটের দর্শনে কী আর মন ভরে? বৃহস্পতিবার সকালে একটি অনুষ্ঠানের উদ্দেশে রওনা হচ্ছিলেন শাহরুখ। তখন বাদশাহের গাড়ি ঘিরে ধরারও চেষ্টা করেছিলেন কিছু অনুরাগী। পরিস্থিতি সামলাতে এক দল ভক্তের উপর লাঠিচার্জও করতে বাধ্য হয় মুম্বাই পুলিশ। যদিও কোনও অনুরাগী আহত হননি বলেই খবর।

তবে চলতি বছর যে শাহরুখের সেকথা আর বলার অপেক্ষা রাখে না। ‘পাঠান’ ও ‘জওয়ান’-র মতো ব্লকবাস্টার ছবির মাধ্যমে প্রত্যাবর্তন করেছেন বাদশাহ। বুঝিয়ে দিয়েছেন, পিকচার আভি বাকি হ্যায়। তবে এবার ‘ডাঙ্কি’-র মুক্তির অপেক্ষা। সেদিকে তাকিয়েই বুক বাঁধছেন শাহরুখ অনুরাগীরা।

 

 

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...