Saturday, June 20, 2026

ইডেনে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল, সভানেত্রীর নির্দেশে ইন্ডোরে পিছল তৃণমূলের বৈঠক

Date:

Share post:

ক্রিকেটের নন্দন কাননে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল (World Cup Cricket 2023)। সেই কারণে ১৬ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মন্ত্রী-বিধায়ক-সহ পঞ্চায়েতের সবাইকে নিয়ে বৈঠক পিছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার তৃণমূলের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, তৃণমূল নেত্রীর যে বৈঠকের কথা ছিল, সেটা ১৬ নভেম্বরের বদলে ২৩ নভেম্বর হবে।

একশো দিনের কাজের বকেয়া ফেরানোর দাবিতে বৃহত্তর আন্দোলনের নামার হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নবান্নে (Nabanna) সাংবাদিকের মুখোমুখি হয়ে মমতা ঘোষণা করেন, ১৬ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মন্ত্রী-বিধায়ক-সহ পঞ্চায়েতের সবাইকে নিয়ে বৈঠক হবে। তার মধ্যে যদি কেন্দ্র বাংলার বকেয়া না দেয়, তাহলে বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো। মমতার হুঙ্কার, “১৬ নভেম্বর আমরা নেতাজি ইনডোরে সব পঞ্চায়েত, পুরসভা, গ্রাম সভা, জেলা পরিষদ, ব্লক সভাপতি, সাংসদ-বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছি। সেই বৈঠকে আমরা সিদ্ধান্ত নেব। টাকা না দিলে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে।”

এদিকে, এই মুহূর্তে চলছে ক্রিকেট বিশ্বকাপ। ১৬ নভেম্বর সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচটি হবে ইডেন গার্ডেনে (Eden Gardens)। ম্যাচ ঘিরে তুমুল উন্মাদনা মহানগরে। বাইরে থেকেও বহু দর্শকদের আসার সম্ভাবনা। ক্রিকেটের নন্দনকাননে এই উন্মাদনা আঁচ করেই ওই দিন ঘোষিত বৈঠক পিছিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...