Saturday, April 4, 2026

নির্ধারিত সময়ের আগেই সংসদে এথিক্স কমিটির বৈঠকে মহুয়া মৈত্র!

Date:

Share post:

সকাল ১১ টা থেকে লোকসভায় বৈঠক শুরু। নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই সংসদে এথিক্স কমিটির বৈঠকে উপস্থিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra)। বিজেপির তরফে টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ আনা হয়েছে সাংসদ মহুয়ার মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে। এর আগেই তিনি জানিয়েছিলেন যে এথিক্স কমিটির যেকোনও প্রশ্নের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। বিজেপি সরকার (BJP Government) বিরোধীদের মুখ বন্ধ করার জন্য একের পর এক নোটিশে জর্জরিত করে রাখতে চাইছে বলে পাল্টা অভিযোগ করেছিলেন সাংসদ। দিল্লি যাওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানিয়ে মহুয়া বলেন, “রমেশ বিধুরিকে অনেকদিন আগে ডেকেছে তবে আজ অবধি তিনি আসেননি। আমি তো যাবই, এবং ওদের প্রত্যেকটা অভিযোগ ধরে ধরে দুরমুশ করব। অনেক হয়েছে।” সেই মতো আজ নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেলেন মহুয়া।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে মহুয়া বলেন, “টাকা নেওয়ার কোনও কিছু প্রমাণ করতে পেরেছে ওরা। একজন মিথ্যা অভিযোগকারীকে নিয়ে আসা হয়েছে। যার কাছে কোনও তথ্য প্রমাণ নেই। যদি আমি টাকা নিতাম তবে FIR করে বিজেপি আমাকে জেলে ঢুকিয়ে দিত, এথিক্স কমিটিতে আনত না। ওরা শুধু চায় শীতকালিন অধিবেশনের জন্য সাসপেন্ড করে আমার মুখ বন্ধ করতে।” পাশাপাশিই এথিক্স কমিটিকে পাঠানো চিঠিতেও ‘আক্রমণাত্মক’ বক্তব্য পেশ করেছেন মহুয়া। চিঠিতে লিখেছেন, লোকসভার এথিক্স কমিটি গত দু’বছর ধরে একটিও বৈঠক করেনি! কিন্তু এই ক্ষেত্রে কমিটি এত দ্রুততা দেখাচ্ছে। সেই ‘গতি’ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, কমিটিকে তার লক্ষ্মণরেখাও মনে করিয়ে দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...