Wednesday, June 24, 2026

৫৮-তেও অনবদ্য! শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছার বন্যা

Date:

Share post:

নভেম্বরের দ্বিতীয় দিনটা শাহরুখ খানের (Shahrukh Khan) জন্য বরাদ্দ। এদিন যেন শুধুই ‘রাহুল’ রাজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বলিউডের বিনোদন জগতে। আজ ৫৮- তে পা দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। চলতি বছরের শুরু থেকেই ‘পাঠান’ খানের দাপট বছরের শেষেও ‘জওয়ান’ রূপে অপ্রতিরোধ্য। তাই মন্নত মালিকের জন্মদিনে (SRK Birthday Celebration) রাত থাকতেই সমর্থকদের উচ্ছ্বাস মেরিন ড্রাইভে। কিং খানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শাহরুখের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাজিগরের জন্মদিন উপলক্ষে আজ মুক্তি পাচ্ছে তাঁর আসন্ন ছবির ‘ডাঙ্কি’র টিজার। এই ছবিতে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ খান (SRK)। ঠিক সকাল ১১ টায় আসতে চলেছে ছবির প্রথম ঝলক।

নিজের জন্মদিনে বলিউডের তাবড় তাবড় তারকাদের নিয়ে গালা পার্টি দিতে চলেছেন শাহরুখ খান। এ বছরে জন্মদিনটা সত্যিই কিং খানের কাছে স্পেশাল। গত পাঁচ বছরে একাধিক সমালোচনা মুখ বুজে সহ্য করার পর, রাজকীয় কামব্যাক করেছেন বাদশা। বলিউডের ঘুমন্ত বক্স অফিসে প্রাণ সঞ্চার করা থেকে শুরু করে একের পর হিট ছবি দর্শকদের উপহার দিয়ে তাক লাগিয়েছেন তিনি। গতকাল রাত ১২ টা বাজার পর থেকেই মন্নতের (Mannat) বাইরে শুরু হয় সেলিব্রেশন। SRK ফ্যান ক্লাবগুলোর তরফে আজ সারাদিন একাধিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে বাংলা তথা দেশজুড়ে। তবে বহু বছর পর জন্মদিনের গালা পার্টি (Gala Party) দিতে চলেছেন কিং খান নিজেই। MMACC-তে আজ এই বিশেষ পার্টির আয়োজন করা হয়। সলমন খান, আমির খান, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, রণবীর সিং, নয়নতারা, করণ জোহার, আলিয়া ভাট সহ বলিউডের সতীর্থদের ঝলমলে উপস্থিতি আজকের অন্যতম বিশেষ আকর্ষণ। যদিও শাহরুখের জন্য কোনও উপহার আনা যাবে না বলে আগেই বলিউডের রোমান্টিক আইকন জানিয়ে দিয়েছিলেন।

এদিকে আবার রাতভোর শাহরুখের বাড়ির সামনে নানা মুডে নানা মেজাজে SRK ফ্যানদের সেলিব্রেশন ছিল চোখে পড়ার মতো। কলকাতাতেও শাহরুখের অফিসিয়াল ফ্যান ক্লাবের তরফে বেলা এগারোটা থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আবার প্রিয়া সিনেমা হলে দুপুর তিনটে থেকে জমজমাট কেক কাটিং সেরেমনি হবে বলে খবর।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...