Saturday, June 27, 2026

লঙ্কানদের বিরুদ্ধে বড় জয়, ইডেনে নামার আগে বিরাট বার্তা রোহিতের

Date:

Share post:

গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। লঙ্কানদের ৩০২ রানে হারায় রোহিত শর্মার দল। এই জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। এবার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। সেটা হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। আর এই ম‍্যাচে নামার আগে বিশেষ বার্তা ভারত অধিনায়ক রোহিত শর্মার।

লঙ্কানদের হারিয়ে রোহিত শর্মা বলেন,”দক্ষিণ আফ্রিকা ভাল ক্রিকেট খেলছে। আমরাও ভাল খেলছি। তাই ওই ম্যাচটা সমর্থকদের জন্যে দারুণ একটা লড়াই হতে চলেছে। আমার বিশ্বাস কলকাতার সমর্থকেরা খুব ভাল একটা ম্যাচ দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন।”

এদিকে লঙ্কানদের হারিয়ে প্রথম দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের পর দলের ক্রিকেটারদের প্রশংসা করেন ভারত অধিনায়ক। এই নিয়ে ভারত অধিনায়ক বলেন, “সরকারি ভাবে আমরা সেমিফাইনালে, এটা শুনে খুব ভাল লাগছে। গোটা দলই অসাধারণ খেলেছে। চেন্নাই থেকে শুরু হয়েছিল। সেমিফাইনাল প্রধান লক্ষ্য ছিল। তার পরে ফাইনাল। নিখুঁত ক্রিকেট খেলেছি গত সাতটা ম্যাচে। প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছে। দরকারে এগিয়ে এসেছে। তাই জন্যে সাফল্য।”

আরও পড়ুন:সচিনের মূর্তি ঘিরে বিতর্ক, ‘এটা তো স্মিথের মূর্তি’ মন্তব্য নেটিজেনদের

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...