Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সাতে সাত ভারতের। একদিনের ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। লঙ্কানদের হারাল ৩০২ রানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে দাপট মহম্মদ সিরাজ-মহম্মদ শামির। একাই ৫ উইকেট শামির। এই জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে গেল বিরাট-রোহিতরা।

২) শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মহম্মদ শামি। এর সুবাদে টপকে গেলেন জাহির খান এবং জভাগাল শ্রীনাথকে।

৩) শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে একদিনের ক্রিকেটে দ্বিতীয় বার টানা তিনটি ম্যাচে চার উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। এর আগে পাকিস্তানের ওয়াকার ইউনিস এই কীর্তি গড়েছিলেন। এছাড়াও বিশ্বকাপে তিনবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন শামি।

৪) ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে চলছে হাহাকার। বিক্ষোভ করছেন বাংলার ক্রিকেট সংস্থার সদস্যেরা। মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, বিশ্বকাপের এই টিকিটের দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের। সিএবি-র এখানে কিছু করার নেই।

৫) ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি হচ্ছে বলেও অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে সৌরভ বলেন, টিকিটের চাহিদা থাকবেই। সিএবি-র পক্ষে টিকিটের কালোবাজারি আটকানো সম্ভব নয়। তারা তো আর মহামেডান মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকবে না। এই দায়িত্ব পুলিশকেই নিতে হবে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...