Wednesday, June 24, 2026

শপিং মল থেকে মর.ণ ঝাঁ.প!আত্মহ.ত্যা না খু.ন, বাড়ছে রহ.স্য

Date:

Share post:

ঘড়ির কাঁটা তখন রাত দশটা ছুঁইছুই। শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী ভাবে ভারত সেমিফাইনালে পৌঁছলো তাই নিয়েই আলোচনা জমে উঠেছে। আচমকা খবরের শিরোনামে উঠে এল পার্ক সার্কাসের কাছের একটি শপিং মল। কোয়েস্ট মলের (Quest Mall) নীচের রাস্তায় রক্তাক্ত এক যুবককে পড়ে থাকতে দেখা গেল। তড়িঘড়ি পুলিশ এসে পৌঁছলেও , ততক্ষণে সব শেষ। স্থানীয়রা বলছেন চার তলা থেকে ঝাঁপ দিয়ে এই মৃত্যু। আত্মহত্যা না খুন (Mysterious death)?

পুলিশ সূত্রে জানা যাচ্ছে বছর বাইশের মৃত যুবকের নাম মহম্মদ আরমান রউফ, তিনি ব্রড স্ট্রিটের বাসিন্দা। উপর থেকে কিছু পড়েছে এই আশঙ্কা করে নিরাপত্তা কর্মীরা সজোরে শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় এক যুবক শপিং মলের চার নম্বর গেটে কাছে পড়ে রয়েছেন৷ বিষয়টি জানাজানি হতেই শপিং মলের বাইরে ভিড় জমে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় কড়েয়া থানার পুলিশ (Kareya Police)৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পাওয়া গেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। মৃত যুবক আইনের ছাত্র ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে। ঠিক কখন ওই যুবক মলে প্রবেশ করেছিলেন এবং কী ভাবে চারতলা থেকে পড়ে গেলেন তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...