Sunday, April 5, 2026

দিলীপের বিডিও পে.টানোর নিদান বিজেপির প্রকৃত কালচার, পাল্টা ক.টাক্ষ তৃণমূলের

Date:

Share post:

ফের বেলাগাম বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তৃণমূল নেতাদের চাপে তাঁর সাংসদ তহবিলের টাকায় উন্নয়নের কাজ করতে দিচ্ছেন না বিডিওরা। এই অভিযোগ তুলে বিডিওদের চাবকানোর হুঁশিয়ারি দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে এক সভায় একথা বলেন তিনি। সরকারি আধিকারিক সম্পর্কে সাংসদের এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক।

এদিন একটি কার্লভার্ট তৈরি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গ্রামবাসীদের অভিযোগ পেয়ে আমি কার্লভার্ট তৈরির জন্য সাংসদ তহবিল থেকে ৪০ লক্ষ টাকা বরাদ্দ করি। কার্লভার্ট হয়ে গিয়েছে, রাস্তা আর জুড়ছে না। বিডিওকে চমকাচ্ছে তৃণমূলের লোকেরা। বলছ, করা যাবে না দিলীপ ঘোষের টাকায়। তোর বাপের টাকা না কি? এই বিডিওগুলোকে চাবকাবো আমরা। বিডিও বলে আমার ওপর চাপ আছে। আমরাও চাপ দেব। এমন চাপ দেব না, বেল্টের দড়ি ছিঁড়ে যাবে। একটা বিডিওকেও ছাড়বো না। ঘেরাও করে রেখে দেব। পায়খানা পেচ্ছাপ বন্ধ। জল খাওয়া বন্ধ’।এবারই প্রথম নয় এর আগেও প্রকাশ্য সভায় নানা বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপবাবু।

তার এদিনের মন্তব্য নিয়ে এক্স হ্যান্ডেলে তৃণমূল শিবিরের বক্তব্য, দিলীপ যে ভাষায় প্রকাশ্যে বিডিওদের গালাগালি করেছেন এটাই আসলে বিজেপি কালচার।এরা আবার নিজেদের জনগণের নেতা বলেন।মুখের কুরুচিকর ভাষাই প্রমাণ করে দেয়, এদের মানসিকতা।

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...