Saturday, April 25, 2026

কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে বসছেন খাড়গে পুত্র? প্রিয়াঙ্কের মন্তব্যে চাঞ্চল্য

Date:

Share post:

কর্ণাটকের(Karnataka) মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে এবার যুক্ত হলেন আরও একজন। ইনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের(Mallikarjun Kharge) পুত্র প্রিয়াঙ্ক খাড়গে(Priyank Kharge)। বর্তমানে কর্ণাটকের তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী প্রিয়াঙ্ক রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার ইচ্ছা প্রকাশ করলেন। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, কংগ্রেস হাইকমান্ড চাইলে তিনি মুখ্যমন্ত্রী হতে প্রস্তুত। স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্যে শোরগোল শুরু হয়েছে কর্ণাটক রাজনীতিতে।

কংগ্রেসের কর্ণাটক জয়ের পর দুই শীর্ষ নেতা সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের সংঘাত দেখেছিল গোটা দেশ। যদিও শেষ পর্যন্ত এই আসন দখল করেন সিদ্দারামাইয়া। সম্প্রতি সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিয়ে গিয়ে সিদ্দারামাইয়া মন্তব্য করেন, “আগামী ৫ বছর পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকবেন তিনিই।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার সংবাদমাধ্যমকে খাড়গে পুত্র প্রিয়াঙ্ক বলেন, “সিদ্দারামাইয়ার মুখ্যমন্ত্রী পদে থাকা উচিৎ, ডিকে শিবকুমারেরও মুখ্যমন্ত্রী হওয়া উচিৎ। উনি যা বলেছেন তা ওনার ব্যক্তিগত মন্তব্য। এটা হাইকম্যান্ড ঠিক করবে কে এই পদে বসবেন কে বসবেন না। যদি কংগ্রেস হাইকমান্ড চায় তবে আমিও মুখ্যমন্ত্রী হতে প্রস্তুত।” এরপর তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, “দিল্লিতে ৪ জন বসে ঠিক করেন কে মুখ্যমন্ত্রী হবেন। ক্ষমতার ভাগাভাগি কীভাবে হবে। জেলা, পঞ্চায়েত সদস্য থেকে বিধায়ক পর্যন্ত সকলের নিজের বক্তব্য রাখার অধিকার রয়েছে। মুখ্যমন্ত্রী যা বলেছেন তা পাথরে খোদাই করা কোনও শিলালিপি নয়। সবটাই নিরভর করবে হাইকমান্ডের উপর।”

উল্লেখ্য, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র হলেও প্রিয়াঙ্কের রাজনৈতিক জীবন বেশ দীর্ঘ। তিনি কংগ্রেসের যুব শাখা NSUI-এর মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯৯ সালে, তিনি NSUI কলেজের সাধারণ সম্পাদক হন, তারপরে তিনি ২০০৫ সাল পর্যন্ত NSUI রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন। একই সময়ে, প্রিয়াঙ্ক ২০১৩ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। তিনি ২০১৮ সালেও চিত্তপুর বিধানসভা আসন থেকে জিতেছিলেন এবং ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনেও এখান থেকে জয়ী হয়েছেন।

Related articles

ভোটের আবহে কলকাতা পুলিশে বড় রদবদল! ফের বদল কালীঘাট থানার ওসি 

ভোটের মুখে আবার কলকাতা পুলিশে বড় রদবদল। বেশ কিছু থানার ওসিদের দায়িত্বে বদল আনা হল। কালীঘাট থানার ওসি...

মানিকতলার টাকা গুজরাতে যেতে দেবেন না! শ্রেয়ার সমর্থনে রোড শো থেকে কেন্দ্রকে তোপ অভিষেকের 

বিজেপি জিতলে মানিকতলার টাকা গুজরাতে চলে যাবে, আর শ্রেয়া পাণ্ডে জিতলে সেই টাকা এই এলাকার উন্নয়নের কাজে লাগবে!...

মমতার কেন্দ্র থেকে ২৫ হাজার ভোটার বাদ! কমিশনের কারচুপিতে সরব ওমর

লোকসভা নির্বাচনের আগে থেকে বিজেপির ইশারায় চলা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী জোট। কমিশনের ভোটার তালিকা কারচুপি...

অনুমতি নেওয়া সভায় বিজেপির অসভ্যতা! চরম ক্ষোভে চক্রবেড়িয়ার জনসভা ছাড়লেন মমতা, প্রতিবাদে ভোট দেওয়ার আর্জি

তৃণমূল সুপ্রিমোর সভার অনুমতি ছিল। তার পরেও সভার দিকে তাক করে উচ্চস্বরে মাইক বাজায় বিজেপি। এর প্রতিবাদে সামান্য...