Wednesday, June 24, 2026

ভোটের মুখে ‘কল্পতরু’ মোদি, ৫ বছর বিনামূল্যে রেশন ঘোষণা

Date:

Share post:

ভোট এলেই উপহারের ঢালি হাতে মাঠে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সামনেই ৫ রাজ্যে নির্বাচন, তারপর দেশের লোকসভা নির্বাচন(Parliament Election)। এমন অবস্থায় আরও একবার চেনা রূপে ধরা দিলেন মোদি। ছত্তিশগড়ে(Chattishgar) ভোট প্রচারে গিয়ে জনসভা থেকেই মোদি ঘোষণা করে দিলেন, আগামী পাঁচ বছরও বিনামূল্যে রেশন পাবেন ৮০ কোটি ভারতবাসী।

শনিবার ছত্তিশগড়ের দুর্গের এক জনসভায় প্রধানমন্ত্রী বললেন, “আমি ঠিক করেছি বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের সময়সীমা আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।” অর্থাৎ কোভিডকালে কেন্দ্রীয় সরকারের চালু করা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চলবে ২০২৯ সাল পর্যন্ত।

উল্লেখ্য, ২০২০ সালে কোভিড (COVID-19) মহামারীর সময় থেকে গোটা দেশে বিনামূল্যে রেশন বণ্টন প্রকল্প শুরু করে কেন্দ্র। প্রতি মাসে মাথা পিছু ৫ কেজি খাদ্যশস্য বরাদ্দ করা হয়। প্রথমে এই প্রকল্প চালু করা হয় মাস ছয়েকের জন্য। কোভিড পরবর্তীকালে দফায় দফায় সেটা বাড়ানো হয়। এখনও এই প্রকল্প চলছে। প্রধানমন্ত্রী এবার জানিয়ে দিলেন, আগামী পাঁচ বছরও এই প্রকল্প চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...