Sunday, June 28, 2026

৯ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে চলবে ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধন, কোথায়-কীভাবে করবেন?

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে দেখে রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই উপলক্ষে নির্বাচন কমিশন শনি ও রবিবার রাজ্য জুড়ে বুথে বুথে ভোটদাতাদের সচেতনতা বাড়াতে বিশেষ অভিযান চালাচ্ছে। কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীকে ৬ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। অন্যদিকে যদি কেউ তার ভোটার তালিকায় থাকা কোন তথ্যের পরিবর্তন করতে চান অর্থাৎ সংশোধন করতে চান সেক্ষেত্রে তাকে ৮ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। ভোটার তালিকায় নাম পরিবর্তন, বয়স পরিবর্তন, ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য যে সকল ছোটখাটো ভুল থাকে সেগুলি সংশোধন করে নেওয়া যাবে ৮ নম্বর ফর্ম ফিলাপ করে।

অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ফিলাপ করতে হবে ৭ নম্বর ফর্ম। যদি কেউ তার ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে চান তাহলে তাকে ফিলাপ করতে হবে ৬বি ফর্ম। এই সকল ভোটার তালিকা বা ভোটার কার্ড সংক্রান্ত কাজের জন্য নিকটবর্তী ভোট গ্রহণ কেন্দ্র ব্লক লেভেলের অফিসারের কাছে ফর্ম জমা দিতে হবে। এছাড়াও অনলাইনে https://voters.eci.gov.in/ ওয়েবসাইট থেকেও নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন।

এদিকে কমিশন বুধবারই এ রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।এই তালিকা অনুযায়ী এবার ভোটার বেড়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ জন। বাদ গেছে ৩লক্ষ ৮১ হাজার ১২৬ জনের নাম। ২০২৪ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে এবার ভোট দেবেন মোট ৭ কোটি ৫৩ লক্ষ ৮৬ হাজার ৭২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ কোটি ৮৩ লক্ষ ৩১ হাজার ৮৪৬। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৭০ লক্ষ ৫২ হাজার ৪৪৪। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৭৮২। সার্ভিস ভোটার ১ লক্ষ ১৪ হাজার ১৪৮ জন। প্রকাশিত খসড়া তালিকায় থাকা নাম সম্পর্কে কোনো দাবি বা অভিযোগ এর নিষ্পত্তি করা হবে আগামী ২৬ সে ডিসেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৪ সালের ৫ ই জানুয়ারি। উল্লেখ্য, আজ পয়লা নভেম্বর থেকেই ভোটার তালিকার সংক্ষিপ্ত বিশেষ সংশোধন কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী ৯ ই ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন- পেঁয়াজের মূল্যে আ.গুন! কখন কমবে দাম? রাজ্যকে চিঠি টাস্ক ফোর্সের

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...