Wednesday, June 24, 2026

সোভিয়েত ইউনিয়নের মতো হাল হবে! আমেরিকাকে ক.ড়া দাওয়াই হা.মাসের

Date:

Share post:

কয়েকদিন আগেই ইজরায়েলকে (Israel) চরম হুঁশিয়ারি দিয়েছিলেন হামাস (Hamas) কর্তা গাজী হামাদ। নতুন করে হামলা চালানোর বার্তা দিয়েছিলেন তিনি। এবার সতর্কবার্তা দেওয়া হল আমেরিকাকে (America)। সোভিয়েত ইউনিয়নের মতো আমেরিকাও টুকরো টুকরো হয়ে যাবে বলে ভবিষ্যৎবাণী করলেন হামাস কর্তা আলি বারাকা। আর হামাস কর্তার এই হুঁশিয়ারিকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। হামাস ইজরায়েল সংঘর্ষের মধ্যে গত বৃহস্পতিবার অর্থাৎ ২ নভেম্বর জেরুজালেমের একটি সংবাদমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন প্রবীণ হামাস কর্তা আলি বারাকা। সেই সময়ে সোভিয়েত ইউনিয়নের মতো একই দুর্দাশা আমেরিকারও হতে পারে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি চলতি সংঘর্ষের মধ্যে আমেরিকা সহ তাদের মিত্র দেশগুলি যেভাবে নাক গলাচ্ছে, তার প্রতিবাদে সরব হন হামাস কর্তা।

এছাড়া শেষ পর্যন্ত যদি ওয়াশিংটন এবং অন্যান্য দেশগুলি সংঘর্ষে অংশগ্রহণ করে, তবে তার ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেন প্রবীণ ওই হামাস কর্তা। আমেরিকার বিরুদ্ধে উত্তর কোরিয়া যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তারও প্রশংসা করেন হামাস নেতা। তাঁর মতে, পিয়ংইয়ং-এর একমাত্র ক্ষমতা আছে ওয়াশিংটনকে আঘাত করার। কয়েকদিন আগে মধ্যপ্রাচ্যের সংঘর্ষ নিয়ে হামাসের পাশে থাকার বার্তা দিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সেই সঙ্গে অস্ত্র সাহায্যের দিয়েছিলেন আশ্বাস। তারপরেই হামাস কর্তার উত্তর কোরিয়ার বন্দনা, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে, রাশিয়া এবং চিনের সঙ্গে যোগাযোগ রাখার দাবি করে হামাসের ওই আধিকারিক বলেন, রাশিয়া প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। হামাস নেতাদের সঙ্গে কথা বলার জন্য কাতার, চিন এবং রাশিয়ায় কূটনীতিকদের পাঠিয়েছে চিনও। মস্কোর মতো বেজিংয়েও হামাসের একটি প্রতিনিধি দল যাবেন বলে জানিয়েছেন হামাসের শীর্ষ আধিকারিক।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...