Saturday, April 4, 2026

জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দিয়ে নজির রাজ্যের!

Date:

Share post:

রাজ্যের বকেয়া টাকা নিয়ে ক্রমাগত আন্দোলন তীব্র করছে তৃণমূল সরকার (TMC Government)। বাংলার মুখ্যমন্ত্রী (CM of West Bengal)ইতিমধ্যেই নতুন করে আন্দোলন শুরু করার কথা জানিয়ে দিয়েছেন। এর মাঝেই নতুন নজির তৈরি করল রাজ্য সরকার। জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজের ব্যবস্থা করল বাংলা। প্রকল্পে নথিভুক্ত জব কার্ড রয়েছে এমন শ্রমিকদের কাজ দিতে রাজ্যের তহবিল থেকে ৭ হাজার ১০০ কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে। গত ৩০ শে অক্টোবর পর্যন্ত রাজ্যের ৫৬ টি দফতর ৬০ হাজার ৫৪৫টি প্রকল্পে প্রায় ৮১ লক্ষ ৫১ হাজার জব কার্ড থাকা শ্রমিকদের কাজে লাগিয়েছে বলে নবান্ন (Nabanna)সূত্রে খবর।এক-এক জন শ্রমিককে গড়ে ৩৯ দিন করে কাজ দেওয়া হয়েছে।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এক দিনের কাজে বিকল্প হিসাবে ‘খেলা হবে’ প্রকল্পের। এই ঘোষণার পরই বিভিন্ন দফতর নির্দিষ্ট পরিকল্পনা করে জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজের ব্যবস্থা করে দিচ্ছে। বিকল্প হিসাবে শুধু সম্পদ বা পরিকাঠামো তৈরিই নয় রক্ষণাবেক্ষণের কাজে লাগানো হচ্ছে শ্রমিকদের। কাজ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। সেখানে ২৬০০ টি প্রকল্পে প্রায় ২৮ লক্ষ শ্রমিককে কাজ দেওয়া হয়েছে, মজুরি দেওয়া হয়েছে ২৩৫৮ লক্ষ। সেই পঞ্চায়েত দফতর ৩৪ হাজার ৭৯২টি প্রকল্পে কাজ দিয়েছে প্রায় ২২ লক্ষ শ্রমিককে। মজুরি দেওয়া হয়েছে ২১৭৭ কোটি টাকা।অন্যদিকে পূর্ত দফতর ৯৬১টি প্রকল্পে প্রায় ১৯.৪৮ লক্ষ শ্রমিক নিয়োগ করেছিল। মজুরি বাবদ শ্রমিকদের হয়েছে প্রায় ১৩২৭ কোটি টাকা।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...