Saturday, April 4, 2026

BGBS-এর আগে শিক্ষা সম্মেলন, শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের আদর্শ বাংলা: মত আচার্য-উপাচার্যদের

Date:

Share post:

প্রথমবার ক্ষমতায় এসেই রাজ্যে শিক্ষার মান উন্নয়নে জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চশিক্ষার প্রসারে বিশেষ নজর দেওয়া হয়। বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলনেও (BGBS) চালু হয়েছে এডুকেশন কনক্লেভ। ২১ নভেম্বর এ বছরের BGBS। সেখানেই হবে এডুকেশন কনক্লেভ। তার আগেই শনিবারই স্বভূমিতে হয়ে গেল তার মহড়া।

‘এডুকেশন সিম্পোজিয়াম’ শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্যরা। ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একসুরে শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ঢালাও প্রশংসা করেন। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল সিআইআই বা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি।

 

অনুষ্ঠানে অন্যতম বিষয় ছিল ‘ওয়েস্ট বেঙ্গল: দ্য ইমার্জিং ডেস্টিনেশন অফ এডুকেশনাল ইনভেস্টমেন্ট’। শিক্ষাক্ষেত্রে এই রাজ্য যে বিনিয়োগকারীদের গন্তব্য হয়ে উঠেছে এই অনুষ্ঠানে তা তুলে ধরেন আমন্ত্রিত বক্তারা। শিক্ষাক্ষেত্রে বাংলার ঐতিহ্যের দিকটিও তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা শিক্ষাবিদ সমিত রায়ও রাজ্য সরকারকে প্রশংসায় ভরিয়ে দেন। তিনি বলেন, স্কুলছুট মানেই আমাদের ভবিষ্যতের মেধাকে হারানো। তাই যে কোনও মূল্যে স্কুলছুট আটকাতে হবে। এ ছাড়াও  উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের প্রশংসা করেন। সভায় ভার্চুয়ালিও যোগ দেন একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এগিয়ে থাকা বাংলায় শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের আদর্শ স্থান বলে মত তাঁদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...