Wednesday, June 24, 2026

১৯ ঘণ্টা অতিক্রান্ত! রাত পেরলেও হাওড়ার রাইস মিলে তল্লাশি জারি ইডির

Date:

Share post:

রেশন বন্টন মামলার তদন্তে এবার জোরকদমে ময়দানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। শনিবার রাজ্যের নানা প্রান্তে একযোগে হানা দেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তল্লাশি চলে হাওড়ার (Howrah) একাধিক প্রান্তেও। ইডির তদন্তকারীরা পৌঁছে গিয়েছেন উলুবেড়িয়ার (Uluberia) কুলগাছিয়া শ্রীরামপুর অঙ্কিত রাইস মিলে। তারপর কেটে গিয়েছে ১৯ ঘণ্টা। এখনও সেখানেই রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, এই রাইস মিলের বিভিন্ন নথি পরীক্ষা করছেন ইডি-র আধিকারিকরা।

অন্যদিকে রবিবার সকাল পর্যন্ত তল্লাশি চলে ডোমজুড়ের জ্বালান কমপ্লেক্সের অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আটা কারখানায়। সূত্রের খবর, রাতভর ভিতর থেকে গেট বন্ধ করে চলে তল্লাশি অভিযান। কারখানাটি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। শেষে ভোর প্রায় ৪টে নাগাদ সেখান থেকে বেরিয়ে যান তদন্তকারীরা। সব মিলিয়ে প্রায় ২৬ ঘণ্টার ম্যারাথন তল্লাশি অভিযান চলে এখানে। একই ছবি দেখা যায় আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের একটি বহুতলেও। সেখানে শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছিল তল্লাশি।

সূত্রের খবর, প্রায় ২৩ ঘণ্টা পর রবিবার সকাল ৭টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান ইডির তদন্তকারীরা। সঙ্গে নিয়ে যান বেশ কিছু নথিপত্র এবং ইলেকট্রনিক্স গেজেট।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...