Saturday, April 4, 2026

গাজায় পর*মাণু হাম*লার ইঙ্গিত ইজরায়েলের!

Date:

Share post:

গাজায় নয়া হামলার ছক কষছে ইজরায়েল! এবার গাজায় পরমাণু হামলার তোড়জোড় শুরু হয়েছে বলে খবর। আসলে ইজরায়েলের (Israel) ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহুর (Amihai Eliyahu)এক মন্তব্য ঘিরে বাড়ছে বিতর্ক। গাজার সাধারণ মানুষকে নাৎসি বলে অভিহিত করেছেন তিনি। এরপরই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। তাহলে কি এবার গাজাতে পরমাণু বোমা ফেলতে চলেছে বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দেশ? যদিও এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

অক্টোবরের ৭ তারিখে হামাসের আক্রমণের দিন থেকেই পালটা প্রত্যাঘাত করেছে ইজরায়েলের সেনা। গাজার ভূখণ্ডে প্রবেশ করে জঙ্গিদমন অভিযান চালাচ্ছে ইজরায়েলের সেনা। যুদ্ধের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের বাকি দেশ। তেল আভিভে হামাসের হামলার কোনও ব্যাখ্যা হয় না বলেই মত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। তবে খোঁচা দিয়ে ওবামার মন্তব্য, “সকলের হাতেই রক্ত। কারও হাতই পরিষ্কার নয়।” এই যুদ্ধ নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়েছেন। এই অবস্থায় এলিয়াহুর মন্তব্য ঘিরে বাড়ছে জল্পনা। যদিও বিতর্কের মধ্যেই সাফাই দিয়েছেন ইজরায়েলের মন্ত্রী। আক্ষরিক অর্থে বোমা ফেলার কথা বলেননি তিনি। তবে সন্ত্রাসবাদের পাল্টা জবাব দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...