Saturday, April 4, 2026

জন্মদিনে পুরীর সমুদ্র সৈকতে বালির ভাস্কর্যে ফুটে উঠলেন কোহলি !

Date:

Share post:

রাজকীয় অভিবাদনে বিরাট কোহলিকে (Virat Kohli) ভালবাসায় জড়াল তিলোত্তমা, আপ্লুত সচিনের পাশে এক ফ্রেমে দাঁড়ানো ৪৯ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। ‘বার্থডে বয়’ মাঠে নামতেই ক্রিকেটের স্বর্গোদ্যান ‘কোহলি…কোহলি…’ শব্দব্রহ্মে মুখরিত হল। মর্যাদা রাখলেন বটে কিং! ১০১ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলে ৩২৬ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে দিলেন দলকে। ঠিক যখন রোহিত – আর শুভমন ফিরলেন তখনই হাল ধরলেন ১৮ নম্বর জার্সির মালিক। আজ ৩৫-এ পা দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কলকাতায় যখন কিং উন্মাদনা তখনই কয়েকশো কিলোমিটার দূরে পুরীর সমুদ্র সৈকতেও হাজির হলেন তারকা। জন্মদিন উপলক্ষ্যে পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে বিরাটের ভাস্কর্য তৈরি করেছেন বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক (Sudarsan Pattnaik)। তাতেই মুগ্ধ নেট দুনিয়া।

ভারতের রান মেশিনকে নিয়ে উদ্দীপনা কম নয়। ক্রিকেটের নন্দনকাননে আজ ‘বিরাট’ লেখা জার্সি গায়ে স্টেডিয়ামে খেলা দেখলেন অর্ধেকেরও বেশি সমর্থক। কলকাতায় ৪৯ তম সেঞ্চুরি করে ক্রিকেট ঈশ্বরের পাশে পাশে নিজের আসন পাকা করলেন কোহলি। হয়তো পরের ম্যাচেই টপকে যাবেন কিংবদন্তিকে । এবার লক্ষ্য বিশ্বকাপ জয়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...