Saturday, June 20, 2026

শি.হরিত হচ্ছি! বিজেপি-র FIR-এর হু.মকির পাল্টা মোক্ষম খোঁ.চা মহুয়ার

Date:

Share post:

তাঁর বিরুদ্ধে এফআইআর করার হুমকির মোক্ষম জবাব দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahuaa Moitra)। রবিবার নিজের এক্স হ্যান্ডলে পর পর ২টি পোস্ট করেন মহুয়া। আর সেখানেই বিজেপি (BJP)-কে তীব্র কটাক্ষ করেন সাংসদ। লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে আদানি- সবাইকেই নিশানা করেন তিনি।

এদিন দুপুরে এক্স হ্যান্ডলে প্রথম পোস্টে মোক্ষম খোঁচা দেন মহুয়া। তিনি লেখেন, “এটা জেনে আমি শিহরিত হচ্ছি যে বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথা ভাবছে। তাদের স্বাগত জানাচ্ছি।” এরপরেই তৃণমূল সাংসদ ১৩ হাজার কোটি টাকার কয়লা দুর্নীতির অভিযোগে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের এফআইআর দায়ের কার দাবি জানান।

এর কিছুক্ষণ পরেই আর একটা পোস্ট করেন মহুয়া (Mahuaa Moitra)। সেখানেও এথিক্স কমিটির বৈঠকে তাঁকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছে বলে সরব হন সাংসদ। লেখেন, “চেয়ারম্যানের সস্তা, অপ্রাসঙ্গিক প্রশ্ন, বিরোধীদের প্রতিবাদ, আমার প্রতিবাদ সব কিছু সরকারি ভাবে নথিভুক্ত আছে। তার প্রতিলিপি আমার কাছে রয়েছে।”

সংসদে ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ তোলার অভিযোগ মহুয়ার বিরুদ্ধে তোলে বিজেপি। সাংসদ মহুয়ার বক্তব্য জানতে গত বৃহস্পতিবার তাঁকে ডেকে পাঠায় লোকসভার এথিক্স কমিটি। কিন্তু অবমাননাকর প্রশ্ন করায় বৈঠকের মাঝপথে সেখান থেকে বেরিয়ে আসেন মহুয়া-সহ বিরোধী দলের সাংসদরা। সংবাদমাধ্যমকে মহুয়া জানান, ‘‘ওরা নোংরা প্রশ্ন করছে।’’ মহুয়াকে যে ধরনের প্রশ্ন করা হয়, তার বিরোধিতায় সরব হন বিএসপির সাংসদ দানিশ আলিও। এর জেরে লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সাংসদ। চিঠি লিখে তিনি জানান, এথিক্স কমিটির বৈঠকে মৌখিক ভাবে তাঁর ‘বস্ত্রহরণ’ করা হয়েছে। মহিলা সাংসদ হিসেবে সুরক্ষার দাবি জানান মহুয়া। এরপরে এদিন এক্স হ্যান্ডেলে বিজেপি-কে নিশানা করেন তৃণমূল সাংসদ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...