Friday, April 3, 2026

ডাম্পারের সঙ্গে সং.ঘর্ষ! নলহাটিতে দু.র্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস, আ.হত ৫০

Date:

Share post:

ডাম্পারের (Dumper) সঙ্গে সংঘর্ষ। নলহাটিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস (Passenger Bus)। স্থানীয় সূত্রে খবর, রবিবার মুর্শিদাবাদে (Murshidabad) যাচ্ছিল বাসটি। সেই সময় ডাম্পারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঘটনায় আহত কমপক্ষে ৫০ যাত্রী। যাত্রীদের মধ্যে পুরুষ-মহিলার পাশাপাশি শিশুরাও ছিল। তাদের মধ্যে অনেকেই আহত হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, রবিবার বেলা দশটা নাগাদ মুর্শিদাবাদের উদ্দেশ্যে একটি বাস যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ডাম্পারকে ধাক্কা মারে। রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের নলহাটি (Nalhati) থানার মহেশপুরের ঘটনা। দুর্ঘটনার জেরে বাসটির সামনের অংশ পুরো দুমড়ে-মুচড়ে যায়।

জানা গিয়েছে, এদিন বাসটিতে পঞ্চাশ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে সকলেই গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লোহাপুর ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস ও ডাম্পারটি আটক করেছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...