Tuesday, June 23, 2026

কাশীর আদলে দেব দীপাবলি এবার কলকাতায়, থাকবেন মুখ্যমন্ত্রী মমতাও

Date:

Share post:

এবার কাশীর আদলেই ৫ থেকে ১০ হাজার প্রদীপে খাস কলকাতায় গঙ্গার ঘাটে পালিত হতে চলেছে দেব দীপাবলি। ওই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে। কলকাতা পুরসভার তরফে নবান্নে সেই আমন্ত্রণপত্র পাঠানো হবে।

এ বছর ২৫ ও ২৬ নভেম্বর দু’দিন পড়েছে কার্তিক পূর্ণিমা। ওই দিন সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্তে দেব দীপাবলি পালিত হয়৷ সব থেকে আকর্ষণীয় হয়ে ওঠে বারানাসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর ও ঘাট। লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে পালিত হয় দেব দীপাবলি। যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষজন আসেন। মূলত এই দিনটি হিন্দি বলয়গুলিতে জাঁকজমক করে পালিত হতে দেখা যায়। এই উৎসব খুব বড় করে পালিত হয় কাশীতে। দীপাবলি উৎসবের পর কার্তিক পূর্ণিমায় বেনারস ও কাশীতে গঙ্গার ঘাটগুলো লক্ষাধিক প্রদীপে সাজানো হয়।

কথিত আছে আধ্যাত্মিক শক্তি লাভের শেষ মাস হল কার্তিক। এই কার্তিক পূর্ণিমায় মহাদেব অর্ধনারীশ্বর রূপে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। তাই দিনটি হিন্দুধর্মে বিশ্বাসী মানুষজন গুরুত্বের সঙ্গে পালন করেন। অনেকে এই দিনটিকে শিব দীপাবলি বলেও উল্লেখ করেন।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...