Tuesday, June 23, 2026

ভবানীপুর কেন্দ্রে সন্ধেয় বিজয়া সম্মিলনী, থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী

Date:

Share post:

উৎসবের রেশের মধ্যেই ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্রে বিধায়কদের বিজয়া সম্মিলনী। সোমবার, সন্ধে ৬টায় আলিপুরের মুক্তমঞ্চ উত্তীর্ণতে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। যদিও নিজের কেন্দ্রের রাজনৈতিক কর্মসূচিতে খুব বেশি অংশ নেন না তৃণমূল (TMC) সুপ্রিমো। তবে, এদিনের কর্মসূচিতে অংশ নেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দলগত ভাবে এই বিজয়া সম্মিলনী আয়োজনের দায়িত্বে রয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং দক্ষিণ কলকাতা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমারকে। এদিনের অনুষ্ঠানে  ভবানীপুর বিধানসভার আটটি ওয়ার্ডের কাউন্সিলররা ও ব্লক সভাপতি, কর্মীরাও অংশ নেবেন। সূত্রের খবর, এই কর্মসূচির পরেই ভবানীপুর বিধানসভায় আরও একটি বড় কর্মসূচি রয়েছে। তবে রাজনীতির সঙ্গে তার কোনও যোগাযোগ নেই বলেই জানা গিয়েছে।

 

ভবানীপুর বিধানসভার বিজয়া সম্মিলনীর পরে ৯ নভেম্বর রাজ্যের শিল্পপতিদের নিয়েও একটি বিজয়া সম্মিলনী করবেন মুখ্যমন্ত্রী। তার প্রস্তুতিতে রয়েছে নবান্ন। প্রতি বছর নিউ টাউনে হলেও এবার সেই অনুষ্ঠান হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামে। মুখ্যমন্ত্রীর ডাকা এই বিজয়া সম্মিলনীতে আসার জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের শিল্পপতি তথা বিশিষ্টজনদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...