Friday, April 3, 2026

ইডেনের বা.জিতে বিচলিত মাউন্টেন পুলিশের ঘোড়া, হৃ.দরোগে মৃ.ত্যু

Date:

Share post:

রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বিশ্বকাপ ক্রিকেটে (World Cup Cricket) “বিরাট” ম্যাচের শেষে একটি দুঃখজনক ঘটনা। একপেশে ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ার পর যখন জয়ের আনন্দে দর্শকরা মেতে উঠেছেন, তখনই একটি দুর্ঘটনা ঘটে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে কলকাতা মাউন্টেন পুলিশের (Mountain Police) একটি ঘোড়া।

“ভয়েস অব রিজনস” নামে এই ঘোড়াটিকে কয়েক মাস আগে রেস কোর্স থেকে কলকাতা মাউন্টেড পুলিশকে গিফট করা হয়েছিল। রবিবার ভিড় সামাল দেওয়ার জন্য ময়দান চত্বরে ছিল কলকাতা মাউন্টেড পুলিশের দল। সূত্রের দাবি, সাধারণত ইডেনে বাজি ফাটালে ছাদ, ইডেন পার্থ বা ফেন্সিংয়ের মধ্যে ফাটানো হয়। কিন্তু গতকাল হঠাৎ করে পার্কিং এলাকাতেও পরপর শেল ফাটানো শুরু হয়। যার ফলে বিচলিত হয়ে পড়ে ডিউটিতে থাকা মাউন্টেন পুলিশের ঘোড়া গুলি। এই ঘটনায় আহত হয় কমপক্ষে ৪টি ঘোড়া। এই ঘোড়াগুলি বিচলিত হয়ে পড়ায় দুজন হর্স রাইডার ও দুজন সাধারণ মানুষও আহত হয়। পরে মৃত্যু হয় “ভয়েস ওফ রিজনস”র।

 

 

 

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...